পিছিয়ে যেতে পারে রাজ্য বাজেট! রাজ্য-রাজ্যপাল টানাপোড়েন তুঙ্গে
পিছিয়ে যেতে পারে রাজ্য বাজেট! রাজ্য-রাজ্যপাল টানাপোড়েন তুঙ্গে
বিধানসভা সূত্রে খবর, পিছিয়ে যেতে পারে বাজেট পেশ। পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী ১০ ফেব্রুয়ারির বদলে বাজেট পেশ হতে পারে ১৩ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। তারপর মাঝে শনি এবং রবিবারের ছুটি। তারপর ১০-১১-১২ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা হবে। তারপর ১৩ তারিখ রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে।

জানা গিয়েছে, সে সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে। ১১ ফেব্রুয়ারি তাঁর বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি শেষ করে তিনি কলকাতায় ফিরলে ১৩ ফেব্রুয়ারি বাজেট পেশের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আইন দফতর থেকে বিধানসভার সচিবালয়কে তেমনটাই জানানো হয়েছে।
প্রসঙ্গত, বাম জমানা পর্যন্ত বাজেট অধিবেশনের রেওয়াজ ছিল যে, রাজ্যপালের বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন। পরের চারদিন চার ঘন্টা করে রাজ্যপালের বক্তৃতার ওপর আলোচনা। পরে বাজেট পেশ করে, তা নিয়েও আলোচনা হত চারদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম কয়েক বছর এই রীতি মেনে চললেও পরে তা পুরোপুরি বদলে যায়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আবারও সেই পুরোনো পদ্ধতির পথেই হাঁটতে চলেছে বর্তমান শাসকদল।












Click it and Unblock the Notifications