টার্গেট লোকসভা ভোট, ২০২৪-র আগে গ্রামে গ্রামে পৌঁছে যাবে পানীয় জল, বাজেটে ঘোষণা চন্দ্রিমার
টার্গেট লোকসভা ভোট, ২০২৪-র আগে গ্রামে গ্রামী পৌঁছে যাবে পানীয় জল, বাজেটে ঘোষণা চন্দ্রিমার
বাজেটেও ধরা পড়ল লোকসভা ভোটের আঁচ। লোকসভা ভোটকে সামনে রেখেই গ্রামে গ্রামে পানীয়জল পৌঁছে দেওয়ার বড় ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৪ সালের মধ্যে রাজ্যের সব গ্রামে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। শুধু প্রতিটি গ্রামেই নয় প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল এমনই জানানো হয়েছে। তার জন্য জলস্বপ্ন কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকার।

ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে
২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল। রাজ্যবাজেটের শুরুর দিকেই জল নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। এর জন্য রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষে ১৫.৭২ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। এবার সেটা গ্রামে গ্রামেও পৌঁছে যাবে। এবং ২০২৪ সালের মধ্যেই সেই লক্ষ্য পূরণ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।

লক্ষ্য ২০২৪
রাজ্য সরকারের এই জলস্বপ্ন প্রকল্প পূরণের সময়সীমা বেঁধে দিয়েছে ২০২৪ সাল পর্যন্ত। সেই বছরেই লোকসভা ভোট। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারও সময়সীমা বলা হয়েছিল ২০২৪। কাজেই দুয়ে দুয়ে ক করলে বোঝাই দুই সরকারই ২০২৪-র লক্ষ্য ভেদেই করা হয়েছে। যদিও উত্তর প্রদেশে বিধানসভা ভোটকে টার্গেট করেই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। সেই লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। লোকসভা ভোটেও কি তাহলে লক্ষ্য পূরণ হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।

জল সংকটে কোন কোন জেলা
পানীয় জল নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এখনও গরম পড়লেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মত রুক্ষ জেলায় প্রবল পানীয় জলের কষ্টের মধ্যে পড়তে হয়। একাধিক শহরেও তীব্র জলসংকট হয়। তার জন্য পথ অবরোধ বিক্ষোভ গ্রীষ্মকালের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেই মমতা সরকারের এই ঘোষণায় কতটা খুশি হবেন সেখানকার মানুষ সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে অনেকেই আবার বলতে শুরু করেছেন জলের কষ্ট দূর হবে প্রতিবারই বলা হয় কিন্তু সেটা আর কোনওবারই হয় না।

মোদীর প্রকল্পই কী রাজ্যের নামে
জলস্বপ্ন প্রকল্প সহ একাধিক প্রকল্প কেন্দ্রর বলে দাবি করেছে বিজেপি। কেন্দ্রের হরঘর জল প্রকল্পকেই রাজ্য সরকার জল স্বপ্ন প্রকল্প নাম দিয়ে চালাচ্ছে।এর জন্য টাকা পাঠাচ্ছে কেন্দ্র। রাজ্য সরকারের তাতে বিন্দু মাত্র হাত নেই। রাজ্য সরকার একটি টাকাও তার জন্য খরচ করে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা সরকার অবশ্য তাতে গুরুত্ব দিতে রাজি নন। ২০২৪-এ এই জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ২৪.১১ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications