‘অশ্বমেধে’র চার রথ মিশবে মোদীর সভায়, ঐতিহাসিক ব্রিগেডের পরিকল্পনা বিজেপির
নেতাজির জন্মজয়ন্তীতে ব্রিগেড ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদী। তার আগে বের হবে রথ। সেই রূপরেখা স্পষ্ট হল সোমবার আসানসোলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের বৈঠকে।
একুশের মঞ্চে তৃণমূলের ব্রিগেড ঘোষণার অদ্যাবধি পরেই বিজেপি পাল্টা ব্রিগেডের হুঙ্কার ছেড়েছিল। আগামী বছর নেতাজির জন্মজয়ন্তীতে ব্রিগেড ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদী। তার আগে বের হবে রথ। সেই রূপরেখা স্পষ্ট হল সোমবার আসানসোলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের বৈঠকে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই রূপরেখা তুলে ধরেন।

রাজ্য বিজেপি স্থির করেছে, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রাক্কালে মোট চারটি রথ বের হবে। সারা রাজ্য পরিভ্রমণ করবে এই চার রথ। তারপর নরেন্দ্র মোদীর সভায় এই চার রথ মিলিত হবে। সেদিন বিরাট জনসমাগম করে বিজেপি দেখিয়ে দেবে, ২০১৯-এ নতুন ইতিহাস তৈরি করার জন্য বাংলার বিজেপি তৈরি।
দিলীপ ঘোষ বলেন, এই মুহূর্তে বিজেপিকে ঘিরে বাংলার রাজনীতি আবর্তিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বিজেপি উত্থানে। সেই কারণে একুশে জুলাইয়ের মঞ্চে শক্তি প্রদর্শনে উঠে পড়ে নেমেছিল তৃণমূল। তারা এবার একা নয়, বিজেপিকে হারাতে দেশের সমস্ত নেতা-নেত্রীদের এনে ব্রিগেডে সমাবেশ করার হুঙ্কার ছেড়েছেন।
তা দেখে বিজেপিও চুপ করে বসে থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সমাবেশের কথা ঘোষণা করেছেন। বিজেপি কালবিলম্ব না করে মমতার ঘোষণার পরই মোদীর ব্রিগেডের কথা ঘোষণা করা হয়। সেই নিরিখেই চারটি রথ বেরিয়ে বাংলার বুকে প্রচার চালাবে। প্রতি তিন বিধানসভায় একটা করে সভা হবে। তারপর বাংলার জেলা থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হবে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে আসার জন্য। দিলীপ ঘোষ বলেন, বিজেপির ব্রিগেড সমাবেশ আগামী ২৩শে জানুয়ারি ইতিহাস সৃষ্টি করবে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications