Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর সভায় কোন জেলা থেকে কত সমর্থক, তথ্য দিতে না পেরে তোপের মুখে দিলীপরা

বঙ্গ বিজেপির রিপোর্টে আদৌ খুশি নন কেন্দ্রীয় নেতৃত্ব। মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্বের তোপের মুখে পড়ল বাংলার বিজেপি নেতৃত্ব।

বঙ্গ বিজেপির রিপোর্টে আদৌ খুশি নন কেন্দ্রীয় নেতৃত্ব। মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্বের তোপের মুখে পড়ল বাংলার বিজেপি নেতৃত্ব। এদিন দিলীপ ঘোষরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মেদিনীপুরের সভা সংক্রান্ত সঠিক তথ্য জানাতে না পেরেই আসানসোলে আয়োজিত এক বৈঠকে তোপের মুখে পড়েন।

মোদীর সভায় কোন জেলা থেকে কত সমর্থক, তথ্য দিতে না পেরে তোপের মুখে দিলীপরা

সোমবার আসানসোলের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা তথা বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, সুরেশ পূজারি। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ও বাংলার মুখ মুকুল রায়ও। এই বৈঠকে প্রধানমন্ত্রীর সভায় শামিয়ানা ভেঙে পড়ার প্রসঙ্গ ওঠে।

কেন্দ্রীয় নেতৃত্ব এদিন দিলীপ ঘোষদের কাছে জানতে চায়, কোন জেলা থেকে কত সমর্থক এসেছিলেন মোদীজির সভায়, কতগুলি বাস এসেছিল? কিন্তু এই মিটিংয়ে সঠিক হিসাব তুলে ধরতে পারেনি রাজ্য বিজেপি। বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিজেপি নেতাদের এই ভূমিকায় কেন্দ্রীয় নেতৃত্ব খুশি নন। বৈঠকেই রাজ্য নেতাদের সমালোচনার মুখে পড়তে হয়।

মোদীর সভায় কোন জেলা থেকে কত সমর্থক, তথ্য দিতে না পেরে তোপের মুখে দিলীপরা

এদিনের বৈঠকে পরিষ্কার হয়ে গিয়েছে প্যান্ডেল বিতর্কে ঝড় উঠেছে বিজেপির অন্দরেই। কেন্দ্র ও রাজ্য বিজেপির মধ্যেই চাপান-উতোর চলছে। কেন্দ্রীয় নেতৃত্ব এদিন যেমন রাজ্য বিজেপিকে বিঁধেছে, তেমনই রাজ্য বিজেপিও জানিয়েছে, প্রধানমন্ত্রীর সভার পা্ঁচদিন আগে নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বৈঠক করে জানিয়েছিল, প্যান্ডেল নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেল ভেঙে পড়া নিয়ে বিজেপি নেতৃত্ব ও ডেকরেটর সংস্থাকে অভিযুক্তের তালিকায় রেখেছিল পুলিশ-প্রশাসন। এই ঘটবনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও তদন্ত করে। প্যান্ডেলে গাফিলতি ছিল বলে ধরাও পড়ে। অন্যদিকে প্রশ্ন ওঠে রাজ্যের পিডব্লুডি ও পুলিশের ভূমিকা নিয়েও। এরই মধ্যে বিজেপির অন্দরের চাপানউতোর রাজ্য বিজেপিকে চাপে ফেলে দিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+