বিধিসম্মত নয় শুভেন্দুর পদত্যাগ পত্র, এখনই গৃহীত হচ্ছে না, জানিয়ে দিলেন স্পিকার
বিধিসম্মত নয় শুভেন্দুর পদত্যাগ পত্র, এখনই গৃহীত হচ্ছে না, জানিয়ে দিলেন স্পিকার
গলদ রয়েছে পদত্যাগ পত্রে। বিধিসম্মত হয়নি শুভেন্দু অধিকারী পদত্যগ পত্র। কাজেই গৃহীত হল না নন্দীগ্রামের বিধায়কের শুভেন্দু অধিকারীর পদত্যাগ পত্র। খাতায় কলবে এখনও তৃণমূলের বিধায়ক রয়ে যাচ্ছেন তিনি। স্পিকার জানিয়েছেন খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে পদত্যাগ পত্র দিতে পারেন না শুভেন্দু অধিকারী। পরে সচিবালয় থেকে সেটা স্পিকারের কাছে যায়। সেটি খতিয়ে দেখে অর্ডার দেবেন স্পিকার। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গৃহীত হল না শুভেন্দুর পদত্যাগ
গতকাল নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেসময় বিধানসভায় ছিলেন না স্পিকার। বিধানসভার সচিবের কাছে শুভেন্দু পদত্যাগ পত্র জমা দেন। আইন অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিতে হয় বিধায়কে। শুভেন্দু সেটা না করায় আপাতত তাঁর পদত্যগ পত্র গৃহীত হচ্ছে না বলে জানিয়েছেন স্পিকার বিমান মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন সেটি খতিয়ে দেখে স্পিকার অর্ডার দেবেন তার পরেই সিদ্ধান্ত হবে।

খাতায় কলমে শুভেন্দু এখনও বিধায়ক
বিধানসভায় পদত্যাগ পত্র গৃহীত না হওয়ায় এখনও খাতায় কলমে নন্দীগ্রামের বিধায়ক হয়ে রয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ইস্তফা পত্র কী ত্রুটি রয়েছে সেচা খতিয়ে দেখা হবে। তার পরেই সিদ্ধান্ত নেবেন স্পিকার। আপাতত এই নিয়ে কোনও সিদ্ধান্ত তিনি নিচ্ছেন না বলে জানিয়েছেন। কাজেই বিজেপিতে যোগ দেওয়ার আগে শুভেন্দু তৃণমূলের সব সংযোগ ছিন্ন করার যে কথা ভেবেছিলেন সেটা বোধ হয় হচ্ছে না।

তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা
বিধায়ক পদ থেকে ইস্তফা প্রদানের পরেই তৃণমূলের সদস্যপদ থেকেই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ দলের সঙ্গে শেষ তারটিও ছিন্ন করলেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিদের সদস্য পদ ছাড়ার চিঠি পাঠিয়েছেন শুভেন্দু। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, দলের জন্য কাজ করতে পেরে ধন্য, জীবনের অনেকটা সময় দলকে দিয়েছেন। এবার তাড়াতাড়ি যেন তাঁর ইস্তফা পত্র গ্রহন করা হয়।

বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু
এগিয়ে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। সূত্রের খবর শনিবার অমিত শাহের হাইভোল্টেজ সভাতেই বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে তৃণমূলের একাধিক নেতা ও কর্মী বিজেপিতে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই শুভেন্দুকে নিয়ে বিজেিপ শিবিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তৃণমূলে শুভেন্দুর অনুগামী নেতারাও দলবদলের তোরজোর শুরু করে দিয়েছেন।
বিধিসম্মত নয় শুভেন্দুর পদত্যাগ পত্র, এখনই গৃহীত হচ্ছে না, জানিয়ে দিলেন স্পিকার












Click it and Unblock the Notifications