মমতা ঘনিষ্ঠ আমলাদের পদত্যাগ! পরপর পদ ছাড়লেন আলাপন, হরিকৃষ্ণ, মনোজ পন্থ

রাজ্যে রাজনৈতিক পালাবদল আসন্ন, এই আবহে মুখ্যমন্ত্রীর দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব মনোজ পন্থ। বিজেপি সরকার গঠনের আগেই এই পদত্যাগপত্র জমা পড়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই মনোজ পন্থ নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি মুখ্য সচিব পদের মেয়াদ শেষে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রধান সচিব হিসেবে নিয়োগ করেছিলেন।

একইভাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন দুই প্রাক্তন আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী, যারা একসময় রাজ্যের মুখ্যসচিব ছিলেন।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পরাজিত। এই রাজনৈতিক পালাবদলের প্রেক্ষিতে, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা বিশেষ পদে নিয়োগপ্রাপ্ত এই অবসরপ্রাপ্ত আমলারা তাঁর বিদায়ের পরপরই সরে যাচ্ছেন।

এদিকে, রাজ্যের ২৯৩টি বিধানসভা আসনের গেজেট নোটিফিকেশন নিয়ে আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ নির্বাচন কমিশনের দল। তাঁরা রাজ্যপালকে ফলাফলের তথ্য জানানোর পর তিনি নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবেন এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+