চতুর্থদফা নির্বাচনের আগে বাংলার নানা প্রান্তে প্রার্থীদের লক্ষ্য করে হামলা, চড়ছে পারদ

চতুর্থদফা নির্বাচনের আগে থেকেই বাংলার নানা প্রান্ত থেকে আসতে শুরু করেছে হিংসার খবর। এদিকে, নির্বাচনের আগেই কলকাতার বুকে তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হতে থাকে। মধ্যরাত থেকে উত্তপ্ত হয় চেতলা। অন্যদিকে, হাওড়া থেকে মাথাভাঙায় বিভিন্ন জায়গায় আক্রান্ত হন প্রার্থীরা।

আক্রমণের নিশানায় রন্তিদেব

আক্রমণের নিশানায় রন্তিদেব

দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। তাঁর গাড়িতে ভাঙচুরল চালানো হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন কাজ করেছে। প্রসঙ্গত, দিলীপ ঘোষের গাড়িতে হালার পর রন্তিদেব সেনগুপ্তর গাড়িতে এভাবে হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

 মাথাভাঙায় উত্তেজনা

মাথাভাঙায় উত্তেজনা

এদিকে, মাথাভাঙায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে তৃণমূল প্রার্থীর ওপর হামলা ঘিরে। রাজবংশী সম্প্রদায়ের নেতা তথা তৃণমূল প্রার্থী গিরিন্দ্র বর্মন গতকালই হামলার জেরে রক্তাক্ত হন। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময়, রাস্তায় তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।

অশান্তি শুভেন্দু গড়ে

অশান্তি শুভেন্দু গড়ে

প্রসঙ্গত, একই অশান্তির ছবি মহিষাদলেও। সেখানে ভোট পর্ব মিটলেও নেই শান্তি! ভোট পরবর্তী উত্তেজনায় পূর্ব মেদিনীপুরে বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্য়ায়ের ওপর হামলার খবর উঠে আসছে। আহত বিশ্বনাথবাবুকে তমলুকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাভপুরে অশান্তি

লাভপুরে অশান্তি

বীরভূমে যদিও চতুর্থদফায় ভোট গ্রহণ পর্ব নেই। তবে সেখানে দুবরাজপুরে বিজেপি প্রার্থীর প্রচারের রাস্তায় ঝাঁটা , জুতো টাঙিয়ে রেখে প্রতিবাদ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পাড়ুইয়ের সোমডাঙা গ্রামে প্রচারে যান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। সেই সময়ই এমন ঘটনা ঘটে। এর জেরে বিজেপির তরফে তৃণমূলকে কাঠগড়ায় রাখা হয়েছে।

মহিলা প্রার্থীদের নিরাপত্তা

মহিলা প্রার্থীদের নিরাপত্তা

এদিকে, তৃতীয় দফার ভোটে যেভাবে রাজ্যের মহিলা প্রার্থীদের উপর হামলা হয়েছে, তাঁদের নিরাপত্তার অভাব দেখা গিয়েছে, তার জেরে প্রবল উত্তজেনা তৈরি হয়। তারপরই কমিশন নির্দেশ দেয় যে চতুর্থদফার ভোট থেকে সমস্ত মহিলা প্রার্থীর নিরাপত্তা বাজডানো হবে। প্রসঙ্গত তৃতীয় দফার ভোটে পাপিয়া অধিকারী থেকে সুজাতা মণ্ডলের ওপর তুমুল আক্রমণ চালানোর ঘটনা প্রকাশ্যে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+