রানাঘাটে তৃণমূল বিরোধী পোস্টারে ছয়লাপ এলাকা, শুরু রাজনৈতিক তরজা
রানাঘাটে তৃণমূল বিরোধী পোস্টারে ছয়লাপ এলাকা, শুরু রাজনৈতিক তরজা
রানাঘাট নয় নম্বর ওয়ার্ডে পড়ল তৃণমূল বিরোধী পোস্টার। অভিযোগ চিট ফান্ডে প্রতারিত মানুষের টাকায় কেনা সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

রানাঘাট 9 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিআইএম এর তীব্র বিরোধিতায় নেমেছে। এর প্রতিবাদে সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে শুরু হয়েছে গণস্বাক্ষর। এই গণসাক্ষরের প্রতিলিপি দেওয়া হবে মহকুমা শাসকের কাছেও।
তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, এখানে পরিত্যক্ত একটা জায়গা পরিষ্কার করে আমাদের অস্থায়ী পার্টি অফিস হচ্ছে। পুর নির্বাচন উপলক্ষে হওয়া এই পার্টি অফিস কোনোভাবেই স্থায়ী নয়। এই পোস্টার বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।












Click it and Unblock the Notifications