Bangladesh: ছিটকে গেলেন ইউনূস, বড় 'জয়' মমতার! ৯৫ জন ক্যানিংয়ের মৎস্যজীবীদের ছাড়ছে বাংলাদেশ
Bangladesh: বড় জয়। মুক্তি মিলছে বাংলাদেশের জেলে বন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর। গত কয়েকমাস ধরে ভারত এবং বাংলাদেশে মধ্যে চলা কার্যত চাপা টেনশন চলছে। এর মধ্যেই মাছ ধরতে গিয়ে বাংলাদেশে কোস্ট গার্ডের হাতে বন্দি হন একাধিক ভারতীয়। যার মধ্যে কাকদ্বীপের বহু মৎস্যজীবী আছে।
তাঁদের ফেরাতে তৎপর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। একাধিকবার কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়। জানা যাচ্ছে, আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের নির্দেশ ইউনূস সরকারের (Bangladesh Govt)। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সে দেশের অন্তবর্তী সরকার বিজ্ঞপ্তি দিয়েছে বলে জানা যাচ্ছে।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত দু'মাস আগে বাংলার ৬টি ট্রলার একেবারে গভীর সমুদ্রে মাঝ ধরতে চায়। আর সেই সময় হঠাত করেই বাংলাদেশের জল সীমায় বেশ কয়েকটি ভারতীয় ট্রলার ঢুকে যায়। তাতে অন্তত ৯৫ জন মৎস্যজীবী ছিলেন বলে খবর। আর এই ঘটনার পরেই বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে গ্রেফতার হতে হয় ওই মৎস্যজীবীদের।
দু'দেশের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে সেই সময় এই ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৎস্যজীবীদের পরিবার প্রথমে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়। এরপর বিষয়টি নবান্নের নজরে আসেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মৎস্যজীবীদের ফেরাতে কেন্দ্রের সঙ্গে আলোচনা শুরু হয়। এমনকি ওপারে আটকে থাকা মৎস্যজীবীদের হয়ে আইনজীবীর ব্যবস্থাও করা হয়।
সম্প্রতি নবান্নে গঙ্গাসাগরের প্রস্তুতি সংক্রান্ত একটি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, খুব শীঘ্রই ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানো হবে। এমনকী দু থেকে তিনদিনের মধ্যেই ওপার বাংলার জেলে থাকা মৎস্যজীবীরা ফিরবেন বলেও আশ্বাস দেন। অবশেষে আশার আলো! ভারতের মৎস্যজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের নির্দেশ বাংলাদেশ সরকার দিয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকী এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে বলেও খবর।
সেই মতো খুব শীঘ্রই দেশে ফেরানো হয় কাকদ্বীপের মৎস্যজীবীদের, এমনটাই জানা যাচ্ছে। যা খবর, বাংলাদেশে বন্দি থাকা মৎস্যজীবীদের পরিবারের দিকেও নজর ছিল মুখ্যমন্ত্রীর। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে এই বিষয়ে দায়িত্ব দিয়েছিলেন বলে খবর।
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন












Click it and Unblock the Notifications