শোভনকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বান্ধবী বৈশাখীর! তৃণমূল না বিজেপি- জল্পনা চলছেই

শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্রে পূর্ব বেহালার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন স্ত্রী রত্না। এরপরই জল্পনা জোরদার হয়েছে যে, শোভন ফিরতে পারেন তৃণমূলে।

শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্রে পূর্ব বেহালার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন স্ত্রী রত্না। এরপরই জল্পনা জোরদার হয়েছে যে, শোভন ফিরতে পারেন তৃণমূলে। তাঁর তৃণমূলে ফেরার জন্যই জায়গা করে দিলেন রত্না। এই জল্পনার মধ্যেই বৈশাখী বার্তা দিলেন- শোভনদা, যেখানেই যান না কেন, তিনি যেন সম্মানের সঙ্গে কাজ করতে পারেন।

মমতা-বৈশাখীর বৈঠকের পরই আবহ বদল

মমতা-বৈশাখীর বৈঠকের পরই আবহ বদল

উল্লেখ্য, নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈশাখীর বৈঠকের পরই আবহ বদলে যায়। মাত্র কদিন আগে ঘটা করে রত্নাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শোভনের কেন্দ্রের, তিনি সরে দাঁড়ান। পথ পরিষ্কার হয় শোভনের। তারপরই জল্পনা বাড়তে শুরু করে শোভনের তৃণমূলে ফেরা নিয়ে।

বৈশাখী বার্তা শোভন প্রসঙ্গে

বৈশাখী বার্তা শোভন প্রসঙ্গে

বৈশাখী বলেন, শোভন চট্টোপাধ্যায়ের হাতের তালুর মতো চেনেন কলকাতা পুরসভাকে। তাই পুরভোটে শোভনের সক্রিয় হওয়া জরুরি। কলকাতা পুরসভার কাজে ওনার অবদান অনস্বীকার্য। পুরসভা ভোটে এরকম মানুষ সক্রিয় হলে আমি আন্তরিকভাবেই খুশি হব। কিন্তু উনি কী করবেন সেটা ওনার ব্যাপার।

শোভনের প্রশংসায় বৈশাখী, সক্রিয়তার বার্তা

শোভনের প্রশংসায় বৈশাখী, সক্রিয়তার বার্তা

বৈশাখীর কথায়, আমি শুধু বলতে পারি শোভন চট্টোপাধ্যায় অত্যন্ত দক্ষ একজন রাজনৈতিক ব্যক্তি। সহযোদ্ধা হিসেবে আমি চাই, যে দলেই কাজকরুন শোভন, তিনি যেন সম্মানের সঙ্গে কাজ করেন। শোভনকে নিয়ে নানা কথা বললেও, মমতার সঙ্গে তাঁর সাক্ষাতের সঙ্গে শোভনের রাজনৈতিক অবস্থানের কোনও সংযোগ নেই।

রত্নার মনে শোভনের ইমেজ

রত্নার মনে শোভনের ইমেজ

এদিকে রত্না দায়িত্ব ছাড়ার পর বলেন, তৃণমূলে ফিরে এলেও শোভনের স্বভাব বদলাবে এমন কোনও কারণ নেই। কেননা তৃণমূলে ফেরার সঙ্গে সঙ্গে কারও চরিত্র বদল হয়ে যাবে, তার নিশ্চয়তা কোথায়! তৃণমূলে ফিরলেও শোভন চট্টোপাধ্যায়ের ইমেজ সে অর্থে বদল হবে না। গত তিন বছর ধরে শোভন চট্টোপাধ্যায়কে যেভাবে দেখেছে বা শুনেছে বাংলার মানুষ, তা সহজে মুছে যাবে না।

শোভন তৃণমূলে ফিরছেন!

শোভন তৃণমূলে ফিরছেন!

রত্নার এ কথাতেই স্পষ্ট শোভন তৃণমূলে ফিরছেন। শোভনকে জায়গা করে দিতেই যে তিনি সরে দাঁড়িয়েছেন, তাও একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন রত্না। কেননা রত্না আগেই বলেছিলেন, শোভন যদি তৃণমূলে ফিরে আসে, তার থেকে খুশি কেউ হবেন না। এমনকী বিধায়ক ফিরে এলে তিনি নিঃসঙ্কোচে সরে দাঁড়াবেন বলেও জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+