Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শতবর্ষে পা বাগবাজার সর্বজনীনের, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা, দেখুন ভিডিও

সাবেকিয়ানার ভরসায় এক শতাব্দী ধরে ঐতিহ্য বজায় রেখেছে উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন।

থিমের যুদ্ধে গিয়ে নয়, বরং সাবেকিয়ানার ভরসায় এক শতাব্দী ধরে ঐতিহ্য বজায় রেখেছে উত্তর কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো বাগবাজার সর্বজনীন। এবছর সেই উৎসাহ ও আকর্ষণ আরও বেড়ে গিয়েছে। কারণ শতবর্ষ পালন করতে চলেছে বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এদিন মহালয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে হয়ে গেল শুভ উদ্বোধন।

শতবর্ষে পা বাগবাজার সর্বজনীনের, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা, দেখুন ভিডিও

শতবর্ষে পা বাগবাজার সর্বজনীনের, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা, দেখুন ভিডিও

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, সাধন পাণ্ডে, এলাকার মানুষ তথা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্যামল সেন সহ অনেকেই। মুখ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন। মঞ্চে দাঁড়িয়েই ছড়িয়ে দিলেন পুজোর বার্তা।

পুজো উদ্যোক্তারা জানালেন, যে সাবেকিয়ানায় ভর করে এতবছর পুজো হয়ে এসেছে, এবছর তা আরও জাঁকজমকপূর্ণভাবে করা হবে। থিমের পুজো যবে থেকে শুরু হয়েছে, তবে থেকে আরও বেশি করে মানুষ বাগবাজারের পুজোয় আকর্ষিত হয়েছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+