সুন্দরবনে বিনামূল্যে বেবি ফুড ও সবজি বিলি করল জেলা পরিষদ
সুন্দরবনে বিনামূল্যে বেবি ফুড ও সবজি বিলি করল জেলা পরিষদ
চাল ডাল পেলেও অমিল সবজি। কারণ হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ প্রত্যন্ত সুন্দরবনের অধিকাংশ মানুষ শ্রমজীবী, দিনমজুর। করোনার লকডানের গৃহবন্দী তারা। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ালেন উত্তর ২৪ পরগনা পরিষদের কর্মাধ্যক্ষ। দাঁড়িপাল্লা নিয়ে নিজে হাতে সবজি তুলে দিচ্ছেন গ্রামবাসীদের।

বসিরহাট মহকুমার সুন্দরবনের ভবানীপুর গ্রাম পঞ্চায়েত মডেল হাই স্কুল মাঠে এই বিনামূল্যে সবজিবাজার বসে। প্রায় ১৫০০০ গ্রামবাসীকে বিনামূল্যে আলু পিয়াজ আদা রসুন পটল ঝিঙে কুমড়ো চাল ডাল সরিষার তেল দেওয়া হয়। পাশাপাশি আগামীদিনে সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চাদের জন্য বেবি ফুডের ব্যাবস্থাও করা হবে বলে জানান জেলা পরিষদের কর্মধক্ষ ফিরোজ কামাল গাজী।
প্রত্যন্ত সুন্দরবনের মানুষের জন্য বিশেষ করে হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর বিধানসভা ও হাসনাবাদের বেশিরভাগ এলাকা ভবানীপুর, বাঁকড়া, গোষাল আটি, পাথরঘাটায় বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। একদিকে লকডাউন অন্যদিকে দৈনন্দিন জীবনে রুজি রোজগারে হারিয়েছেন। খাদ্য সমস্যা তো কিছু আছে সেই সমস্যা নিবারণের জন্য এই বিনামূল্যে সবজি বাজারে আয়োজন করা হয়। তাতে খুশি মানুষ।
এদিন ফিরোজ কামাল গাজী জানান, মানুষ সম্পুর্ণভাবে কয়েকদিনের জন্য সবজি পাবেন পাশাপাশি চালডাল জোগাড় করল সবজি কিনতে গেলে মানুষের সমস্যায় পড়তে হচ্ছে। সেই কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি ।এর আগে প্রায় ১০০০ কুইন্টাল চাল কুড়ি হাজার মানুষকে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বিশেষ করে হিঙ্গলগঞ্জ উত্তর বিধানসভা নটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫ হাজার পরিবারের হাতে এই সবজি তুলে দেওয়া হয়। পাশাপাশি বাচ্চাদের জন্য বেবি ফুড সামগ্রী দেওয়া হবে।












Click it and Unblock the Notifications