আক্রান্ত বাবুল সুপ্রিয়-র গাড়ি! রিপোর্ট চাইল কমিশন, দেখুন ভিডিও

বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা। অভিযোগ পাওয়ার পর এলাকায় যান বাবুল সুপ্রিয়। তাঁকে দেখেই উত্তেজনা দেখা দেয়।

বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা। অভিযোগ পাওয়ার পর এলাকায় যান বাবুল সুপ্রিয়। তাঁকে দেখেই উত্তেজনা দেখা দেয়। তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পাওয়ার পরেই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।

আক্রান্ত বাবুল সুপ্রিয়-র গাড়ি! রিপোর্ট চাইল কমিশন, দেখুন ভিডিও

আসানসোল লোকসভার বারাবনীর ১৯৯ নম্বর বুথ। সকাল থেকেই এই বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। খবর পেয়েই এলাকায় যান বাবুল সুপ্রিয়। এলাকায় ঢোকার পরেই বাবুল সুপ্রিয়-র গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। অন্যদিকে, বুথে ঢুকে পড়েন বাবুল সুপ্রিয়। প্রিসাইডিং অফিসার তাঁকে হাত জোর করে ক্ষমা চান বলে দাবি করেছেন বাবুল। তৃণমূল এজেন্টের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বাবুল সুপ্রিয়-র। বাবুল সুপ্রিয়-র অভিযোগ, তাঁকে এক জায়গায় আটকে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।

অন্যদিকে তৃণমূল সমর্থকদের অভিযোগ, বাবুল সুপ্রিয়-র সঙ্গে আসা লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। এক তৃণমূল সমর্থকের নাক ফাটিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে বাবুল সুপ্রিয়ের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র মানেন না।

[আরও পডুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+