কুণাল, দিলীপের মন্তব্য পোস্ট করে বাবুলের ঝোড়ো বার্তা! জানান দিলেন আগামীর প্ল্যান

শনিবারের বারবেলায় কার্যত বাংলার রাজনীতিতে প্রবল ঝড় তুলে বাবুল সুপ্রিয় নিজের রাজনৈতিক সন্ন্যাসের ঘোষণা করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার পোস্ট নিয়ে বহু রাজনৈতিক মন্তব্য তখন থেকেই বাংলার আঙিনায় ঘুরপাক খায়। বাবুলের পোস্টে পর পর 'এডিট' ও একটি লাইন মুছে যাওয়া নিয়েও তোলপাড় কম হয়নি। এরপর রবিবার ভোর রাতের দিকে ফের একটি ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় ঝড় তোলেন দিলীপ ঘোষ ও কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে নিজের বক্তব্য পেশ করে। বাবুলের সেই পোস্টে কী রয়েছে দেখা যাক।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের চাকরি ছেড়ে অন্য সফরের উড়ানের কাহিনি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের চাকরি ছেড়ে অন্য সফরের উড়ানের কাহিনি

'আকাশে, একটি উড়ানে স্বামী রামদেবজীর সঙ্গে একটা ছোট কথোকপথন হয়েছিল | একদমই ভালো লাগেনি যখন বুঝেছিলাম যে বাংলাকে বিজেপি খুব সিরিয়াসলি নিচ্ছে, শক্তির সাথে লড়বেও কিন্তু বোধহয় কোনো আসন আশা করছেনা | মনে হয়েছিল, যে বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জী, অটল বিহারী বাজপেয়ীকে এত শ্রদ্ধা করে, ভালোবাসে, সেই বাঙালি বিজেপিকে একটাও আসনে জেতাবে না এটা কি করে হতে পারে !!! বিশেষ করে সারা ভারত যখন ভোটের আগেই ঠিক করে ফেলেছিলো যে তাঁদের যোগ্য উত্তরসূরি, মনোনীয় শ্রী নরেন্দ্র মোদিই ভারতের আগামী প্রধানমন্ত্রী হবেন, তখন বাংলা কেন অন্যরকম ভাববে | চ্যালেঞ্জটা একজন বাঙালি হিসেবে তখনই নেওয়া উচিত বলে মনে হয়েছিল তাই সবার কথা শুনেছি কিন্তু নিজের যা মনে হয়েছিল তাই করেছি - অনিশ্চয়তাকে ভয় না পেয়ে নিজে যা ঠিক মনে করেছি, 'মন-প্রাণ' দিয়ে করেছি ।' বিজেপির হাত ধরে নিজের রাজনৈতিক যাত্রা শুরু নিয়ে এভাবেই শনিবারের বোমা ফাটানো পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন বাবুল। সেখানেই লেখেন যে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কের চাকরি ছেড়ে কীভাবে রাজনীতির আঙিনায় বাবুল ধীরে ধীরে প্রবেশ করেছিলেন।

 রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে কী কী পরিকল্পনা?

রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে কী কী পরিকল্পনা?

'কি ভালো লাগবে বলুন তো যখন আসানসোলে গান গাওয়ার টাকায় মায়ের নামে একটি মঞ্চ থেকে তেরপল বা কম্বল বিতরণ করবো । কোনো বন্ধুকে বলবো কিছু ডোনেট করতে বা ৫০০ কম্বল আমার সাথে মঞ্চে দাঁড়িয়ে বিতরণ করতে | ' ঠিক এই ভাষাতেই ভোররাতের এক ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় কার্যত জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতি ছেড়ে আগামী দিনে কী করতে চান।

'কে আটকাবে আমাকে?'

'কে আটকাবে আমাকে?'

'আসানসোলে বিভিন্ন প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা এনেছি সেই কাজগুলি দেখতে যাবো মাঝে মাঝে | কুমারপুরে রেল ওভারব্রিজ (৭০ কোটি), ইএসআই হসপিটাল (৬০ কোটি) কে আটকাবে আমাকে? ইস্ট ওয়েস্ট মেট্রো দেখতে যাবো, বালিঘাট স্টেশনের লিফট-টার কাজ যাব সাধারণ মানুষ হিসেবে - কে আটকাবে আমায় ! হ্যাঁ, আমার নাম না, অন্য কোনো মন্ত্রীর নাম লাগবে ফলকে - কি এসে যায়? মানুষ যা জানার তা জানে - যদি না জানে তাতেই বা কি আছে যায়? ' ফেসবুকে এমনই মন্তব্য করেন বাবুল সুপ্রিয়।

ট্রমা সেন্টার নিয়ে পরিকল্পনা থেকে ইমরান খানের উদাহরণ

ট্রমা সেন্টার নিয়ে পরিকল্পনা থেকে ইমরান খানের উদাহরণ

নিজের ফেসবুক পোস্টে বাবুল লেখেন, 'বন্ধুপ্রতিম কয়েকজন ডাক্তারের সাথে বেশ কিছুদিন ধরে কথা হয়ে আছে | কিন্তু সক্রিয় রাজনীতিতে আছি বলে অনেকেই একটু হেসিজটেট করছে সেটা বুঝতে পারতাম - এখন হয়তো কাজটা একটু সহজ হবে |' এর সঙ্গেই দৃপ্ত কণ্ঠে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লেখেন,' হ্যাঁ, কালকেই কি পারবো? না, একটু সময় লাগবে কিন্তু ইমরান খান যদি তার মার নামে এতো কোটি টাকার হাসপাতাল বানাতে পারে তাহলে আমি ৫ কিম্বা ১০ বছরে কি কিছুই করতে পারবোনা? '

আগামীতে কি গায়ক হিসাবেই বাবুল সুপ্রিয়কে পাওয়া যাবে?

আগামীতে কি গায়ক হিসাবেই বাবুল সুপ্রিয়কে পাওয়া যাবে?

'একটু সময় দিন না আমাকে ক'টা গান বা শো-তেই-বা গাইবো আমি এখন | হাতে অনেকটাই সময় থাকবে | ' ফেসবুকে এই মন্তব্য করেই বাবুল সুপ্রিয় জানান দিয়েছেন যে তিনি আপাতত রাজনীতির আঙিনার বাইরে বেরিয়ে পুরনো বাবুলকে মানুষের সামনে তুলে ধরতে চান। যে বাবুল সুপ্রিয়কে গায়ক হিসাবে চিনত আপামর ভারতবাসী।

কুণাল ও দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বাবুলের বক্তব্য

কুণাল ও দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বাবুলের বক্তব্য

'প্রথম উক্তিটির 'সৌজন্য' শ্রী কুনাল ঘোষ আর দ্বিতীয়টির, শ্রীমান দিলীপ ঘোষ.. দেখুন' এই মন্তব্য ফেসবুক পোস্টে রেখেই তৃণমূলের কুণাল ঘোষ ও বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, কুণাল ঘোষের যে পোস্ট বাবুল তুলে ধরেছেন তাতে বাবুলের বিজেপি ছাড়ার ঘটনাকে 'দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা' বলে দাবি করেন কুণাল। সেখানে কুণাল লেখেন, 'আসলে উনি গান করতেন, এখন নাটক করছেন'। অন্যদিকে, দিলীপ ঘোষের মন্তব্য 'ফেসবুকে কেকী লিখলেন আমি দেখিনা। উনি কি ইস্তফা দিয়ে দিয়েছেন ? খোঁজ নিন।' দিলীপ ঘোষ বলেন, ' কে কোথায় যাচ্ছেন , আমি তা নিয়ে কেন বলব?রাজনীতিতে আসা বা ছেড়ে যাওয়া কারও ব্যক্তিগত বিষয় নয়। আমি কিছু বলব না।'

বাবুলের মন্তব্য

বাবুলের মন্তব্য

দিলীপ ঘোষ ও কুণাল ঘোষের মন্তব্য তুলে ধরে বাবুল সুপ্রিয় লেখেন, 'অন্তত দেখুন, এই ধরণের 'ব্যক্তিত্ব' এর মন্তব্যের সাথে তো আর রোজ রোজ ডিল করতে হবে না ! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো !'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+