বাবুল কি প্রথম একাদশে নেই তৃণমূলেও! বিতর্কের জবাব এক টুইটেই দিলেন ‘বিজেপি সাংসদ’

বাবুল কি প্রথম একাদশে নেই তৃণমূলেও! বিতর্কের জবাব এক টুইটেই দিলেন ‘বিজেপি সাংসদ’

ভবানীপুর উপনির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। নিজেই জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারের ধৃষ্টতা নেই তাঁর। তারপর ফের চার কেন্দ্রের উপনির্বাচনের ঘোষণা হয়েছে। এবারও তাঁর নাম নেই তারকা প্রচারকের তালিকায়। তা নিয়ে প্রশ্ন উঠেছে বাবুল কি তৃণমূলের প্রথম এগারোয় রয়েছেন? তার জবাব দিলেন বাবুল নিজেই।

তৃণমূলের প্রথম একাদশে স্থান হয়নি বাবুলের!

তৃণমূলের প্রথম একাদশে স্থান হয়নি বাবুলের!

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেই বাবুল বলেছিলেন, তিনি প্রথম ১১-য় খেলতে চান, রিজার্ভ বেঞ্চে বসতে চান না। তারপর পরপর দুটি ম্যাচে তিনি ময়দানে নেই। স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি তৃণমূলের প্রথম একাদশে স্থান হয়নি বাবুলের। তাই চার কেন্দ্রের উপনির্বাচনে তাঁকে প্রচারকের তালিকায় রাখা হয়নি।

বিতর্কের অবসান ঘটাতে বাবুলের জবাব

বিতর্কের অবসান ঘটাতে বাবুলের জবাব

বাবুল এই বিতর্কের অবসান ঘটাতে নিজেই টুইট করে জানালেন তাঁর ময়দানে না নামার প্রকৃত কারণ। বাবুল লিখেছেন- তিনি এখনও খাতায়-কলমে বিজেপি সাংসদ। তাই তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনি প্রচারে নামছেন না। তিনি বলেন, স্পিকার মহাশয়কে আমি চিঠি দিয়েছি। তাঁর সময় চেয়েছি পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। কিন্তু এখনও তার কোনও জবাব পাইনি।

টুইটে আরও একটি কারণ জানালেন বাবুল

টুইটে আরও একটি কারণ জানালেন বাবুল

তিনি টুইট করে তাঁর প্রচারে না যাওয়া নিয়ে আরও একটি কারণ উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, কলকাতায় গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়া জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ। উল্লেখ্য, তিনি দিল্লি থেকে এবার পাকাপাকিভাবে বঙ্গ রাজনীতিতে প্রবেশ করলেন। এবং কলকাতায় বাসা বাঁধলেন।

তৃণমূল বিশেষ গুরুত্ব দিচ্ছে না, জবাব বাবুলের

তৃণমূল বিশেষ গুরুত্ব দিচ্ছে না, জবাব বাবুলের

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর বাবুল বলেছিলেন প্রথম একাদশে থাকতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছিল, তাঁকে তৃণমূল বিশেষ গুরুত্ব দিচ্ছে না। তাই তাঁকে উপনির্বাচনের প্রচারকের তালিকাতেও স্থান দেওয়া হয়নি। কিন্তু সেই বিতর্কে জল ঢেলে দিলেন বাবুল সুপ্রিয়। নিজেই উত্তর দিলেন তাঁরা ভোট-প্রচারে না থাকার কারণ।

বাংলার জন্য কাজের সুযোগ দিয়েছেন মমতা

বাংলার জন্য কাজের সুযোগ দিয়েছেন মমতা

বাবুল সুপ্রিয়র যোগদান নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। হঠাৎ করে তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে নানা চর্চা শুরু হয়েছিল। কী কারণে তিনি তৃণমূলে যোগ দিলেন, কী এমন তিনি আশ্বাস পেয়েছেন তৃণমূল নেতৃত্বের তরফে তা নিয়েও আলোচনা চলে রাজনৈতিক মহলে। বাবুল পরের দিন সাংবাদিক বৈঠক কররে জানান, প্রথম একাদশে থাকতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে বাংলার জন্য কাজের সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার বাবুল

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার বাবুল

রাজনৈতিক মহল বাবুল সুপ্রিয়কে নিয়ে জল্পনা তৈরি করলেও, জাগো বাংলার উৎসব সংখ্যা উদ্বোধনী মঞ্চে দেখা যায় তিনি বেশ গুরুত্বের আসনেই রয়েছেন তৃণমূলে। এখনও কোনও পদ বা কোনও দায়িত্ব না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার বাবুলের নাম শোনা গিয়েছে। অনুষ্ঠান মঞ্চও বাবুল-কেন্দ্রিক হয়ে ওঠে যার ফলে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+