ছোট্ট শিশু জানাল কীভাবে তার মা মেরেছে ভাইকে! ঘটনায় গ্রেফতার ৩
তিন বছরের শিশুকে হত্যার দায়ে গ্রেফতার কাকিমা। নারকীয় ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়। কাকিমা কোহিনূর বিবির শিশু সন্তান পুলিশের কাছে হত্যার বিবরণ দিয়েছে।
তিন বছরের শিশুকে হত্যার দায়ে গ্রেফতার কাকিমা। নারকীয় ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়। কাকিমা কোহিনূর বিবির শিশু সন্তান পুলিশের কাছে হত্যার বিবরণ দিয়েছে। মৃতদেহ লুকিয়ে রাখার দায়ে কোহিনূর বিবির সম্পর্কিত বোন এবং তাঁর স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল নটা নাগাদ পাণ্ডুয়ার রজোপাড়ার বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল বছর তিনেকের শিশু সাকিব। সারাদিন খোঁজাখুঁজির পর শিশুটিকে কোথাও পাওয়া যায়নি। পরিবারের তরফে পাণ্ডুয়া থানায় অভিযোগ জানানো হয়।
মা শবনম বিবি জানিয়েছেন, সকালে পাশের বাড়িতে কেলতে গিয়েছিল সাকিব। পরে জানা যায় সাকিব পাশের বাড়িতে যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকিমা কোহিনূর বিবিকে বাড়ি থেকে বস্তা নিয়ে বেরোতে দেখা গিয়েছিল। ফলে নিখোঁজ হওয়ার পর থেকে কাকিমাকেই সন্দেহ হয়। প্রথমে অস্বীকার করায় পুলিশ কোহিনূর বিবির সন্তানকে জেরা করে। সেখানে মেলে চাঞ্চল্যকর তথ্য।
কোহিনূর বিবির ছোট্ট মেয়ে জানিয়েছে, তার সামনেই ভাই সাকিবের মাথায় লাঠির বারি মেরেছিল তার মা। পরে ব্যাগে ভরা হয় তার দেহ। সেই সময় মা কোহিনূর বিবি, তাকে ধমকও দেয় কাউকে কিছু না বলার জন্য।
ছোট্ট সাকিবকে হত্যার পর ডেলোগাছি গ্রামে কোহিনূর বিবির আত্মীয়ের বাড়িতে ব্যাগের মধ্যে করে মৃত শিশুটিকে লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে পুলিশ দেহটি উদ্ধার করে।












Click it and Unblock the Notifications