কৈলাসকে ঘিরে গো-ব্যাক স্লোগান ৪ জায়গায়, সাংবাদিক সম্মেলনে বিষয় তুললেন রাজ্যপাল, দেখুন ভিডিও
মুর্শিদাবাদের নবগ্রামে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ঘিরে গো-ব্যাক স্লোগান। তাঁকে কালো পতাকা দেখানো হয়।
মুর্শিদাবাদের নবগ্রামে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ঘিরে গো-ব্যাক স্লোগান। তাঁকে কালো পতাকা দেখানো হয়। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা ঘিরে ধরে কৈলাস বিজয়বর্গীয়কে গাড়িতে তুলে দেন। নবগ্রাম ছাড়াও সুকির মোড়, মোড়গ্রাম এবং ওমরপুরেও একই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কলকাতায় সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন রাজ্যপাল।
|
মুর্শিদাবাদে বিক্ষোভ
এদিনের বিক্ষোভের ছবি কৈলাস বিজয়বর্গীয় নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন মুর্শিদাবাদের নবগ্রামের কাছে এই ঘটনা। প্রশাসনের তরফে এসপি কিংবা ডিজিপি কেউই ফোন তোলেননি বলে অভিযোগ করেছেন তিনি।
'গুণ্ডাদের হাতে পুরো এলাকা'
কৈলাস বিজয়বর্গীয়ের অভিয়োগ পুলিশ ও প্রশাসন পুরো এলাকা গুণ্ডাদের হাতে তুলে দিয়েছে। তাঁরা যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তাতেই ট্রাক দিয়ে যেন অবরোধ তৈরি করা হয়েছে। অভিযোগ কৈলাসের।
সঙ্গে ছিলেন সৌমিত্র খান
এদিন কৈলাস বিজয়বর্গীয়ের সফর সঙ্গী ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান।

রাজ্যপালের মুখে কৈলাসের কথা
এদিন বিকেলে রাজভবনে হওয়া সাংবাদিক সম্মেলনে বিষয়টি তোলেন রাজ্যপাল।
প্রসঙ্গত এদিনই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে মুখ খুলেছেন কৈলাস বিজয়বর্গীয়। বোলপুরে তিনি বলেন, এখন প্রয়োজন না হলেও, রাজ্যের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে ভবিষ্যতে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন হতেই পারে। রাজ্য জুড়ে চলা অশান্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন তিনি।












Click it and Unblock the Notifications