বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের ওপর হামলা, গাড়ি ভাঙচুর! মোদীর নাম করে গালিগালাচের অভিযোগ

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের ওপর হামলা। ডায়মন্ডহারবার যাওয়ার পথে তাঁর গাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। গাড়ির সামনের কাঁচ টুকরো টুকরো হয়ে যায়। হামলাকারীরা গাড়ির আরোহীদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

ডায়মন্ডহারবারে বিজেপি বিক্ষোভ কর্মসূচি

ডায়মন্ডহারবারে বিজেপি বিক্ষোভ কর্মসূচি

এদিন দুপুরে ডায়মন্ডহারবার মহকুমা অফিসের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি অভিযান ছিল বিজেপির। সেই কর্মসূচিতেই যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

মোহনপুরের কাছে গাড়িতে হামলা

মোহনপুরের কাছে গাড়িতে হামলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে পথে মোহনপুরের কাছে, শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ইটের ঘায়ে ভেঙে যায় গাড়ির কাঁচ। গাড়ির আরোহীদের মারধর করা হয়। তাঁদের থেকে মোবাইল পার্স ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

 শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া

শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া

এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, কমপক্ষে দেড়শো লোক তাঁদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর করে। তাঁদের কাছে থাকা মোবাইল, পার্স, সোনার হার ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে গালিগালাচ করা হয়।

বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে

বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে

এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। ডায়মন্ডহারবারে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি উমেশ দাসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলা চালিয়েছে। গাড়ি ঘিরে মারধরের অভিযোগও তিনি করেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে নির্বিকার বলেও অভিযোগ তাঁর।

 অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা কোনওভাবেই জড়িত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+