এনসিআরবি-র রিপোর্টে বাদ পশ্চিমবঙ্গের নাম! ফের চরমে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাত
করোনা মোকাবিলা হোক বা সরকারি প্রকল্পের বাস্তবায়ন কেন্দ্র রাজ্য সংঘাত এখন নতুন কিছু নয়। এদিকে এবার অপরাধের তথ্যপ্রকাশ নিয়েও শুরু হল পারস্পরিক দোষারোপের পালা। যা নিয়ে তুমল বিতর্ক রাজ্য-রাজনীতিতে। অভিযোগ সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি-র রিপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের নাম।

এনসিআরবি-র রিপোর্টে বাদ পশ্চিমবঙ্গের নাম
সম্প্রতি ২০১৯ সালের গোটা দেশের অপরাধের তথ্যপঞ্জী প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশান্যাল ক্রাইম রেকর্ড ব্যুরোর বা এনসিআরবি। ওই রিপোর্টেই বলা হয়েছে ২০১৮-১৯ সালে সংগঠিত অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনও তথ্যই নাকি পাওয়া যায়নি। তাই ২০১৮ সালের পুরনো তথ্য দেওয়া হয়েছে।

কেন্দ্রের এই আচরণে বিস্মিত রাজ্য প্রশাসনের আধিকারিকেরা
কেন্দ্রে এই দাবিতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য। রাজ্য প্রশাসনের দাবি দু-মাস আগেই এই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট পাঠানো হয় কেন্দ্রের হাতে। ৩১ জুলাইয়ের মধ্যে সেগুলি দিল্লির সংশ্লিষ্ট দফতরে জমাও করা হয়। কিন্তু কেন তা নতুন রিপোর্টে ছাপা হল না তা নিয়েও বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে রাজ্য সরকারের আধিকারিকদের।

ভোটের আগে রাজ্যকে চাপে রাখতেই কি কেন্দ্রের কারসাজি?
এদিকে এই চাপানৌতরের ফলে দেশে অপরাধের যে ছবি প্রকাশ পেয়েছে তা থেকে কার্যত বাদ গিয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে রাজ্য প্রশাসনের একাংশের মত ২০১৮ সালের মতে ২০১৯ সালে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু কোনও এক 'অজ্ঞাতকারণে' তা প্রকাশ পেল। এমতাবস্থায় রাজ্যের শাসক দল তথা তৃণমূল শিবিরের প্রশ্ন আগামী বছর রাজ্যের বিধানসবা ভোটের কথা মাথায় রেখে রাজ্যকে চাপে রাখতেই কি পুরনো তথ্য প্রকাশের পথে হাঁটল কেন্দ্র?

৭ই অগাস্টের মধ্যেই পাঠানো হয় প্রয়োজনীয় নথি
প্রসঙ্গত উল্লেখ কয়েক মাস আগেই এনসিআরবি ২০১৯ সালের আত্মহত্যা ও দুর্ঘটনার বিস্তারিত তথ্যপঞ্জী প্রকাশ করেছিল।সেখানে অবশ্য পশ্চিমবঙ্গের তথ্যাও ঠাঁই পেয়েছিল। রাজ্য প্রশাসনের বক্তব্য সঠিক সময়েই নির্দিষ্ট তথ্য এনসিআরবি-র হাতে গিয়েছিল। তারপর সেই নথির সপক্ষে বেশ কিছু ব্যাখ্যাও চাওয়া হয় এনসিআরবির তরফে। গত ৭ই অগাস্ট সেই ব্যাখাও পাঠানো হয় রাজ্যের তরফে। এই লেদেন সংক্রান্ত তথ্য রাজ্য পুলিশ ডাইরেক্টরেটে রয়েছে বলে কলকাতা পুলিশের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান। কিন্তু তারপরেও কেন এনসিআরবি-র রিপোর্ট থেকে পশ্চিমবঙ্গের নাম বাদ গেল তার সদুত্তর খুঁজে পাচ্ছেন না কেউই।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications