ভাঙড়ে রেজ্জাক মোল্লার ভোট সামলাবেন আরাবুল, নির্দেশ মমতার

কলকাতা, ১০ মার্চ : একেই বোধহয় বলে বিধির বিধান। একসময়ে সিপিএমে থাকাকালীন আরাবুল ইসলামের বিরুদ্ধে মেরে কোমর ভেঙে দেওয়ার অভিযোগ করেছিলেন 'চাষার ব্যাটা' রেজ্জাক মোল্লা। এবার সেই আরাবুলের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার করতে হবে তাঁকে।

বিধানসভা ভোটের আগে সরাসরি তৃণমূলে যোগ দিয়ে সকলকে চমক লাগিয়ে দিয়েছিলেন ক্যানিং পূর্বের এই বিধায়ক। তবে চমকের যে আরও অনেক বাকী ছিল তা বোধহয় জানা ছিল না রেজ্জাক সাহেবের।

ভাঙড়ে রেজ্জাক মোল্লার ভোট সামলাবেন আরাবুল, নির্দেশ মমতার

তিনি চেয়েছিলেন ক্যানিং পূর্ব থেকেই ভোটে লড়তে। তবে তাতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ভাঙড়েই লড়তে হবে বলে জানিয়ে দেন। এরপরে অগত্যা বামফ্রন্ট ও নিজের তৈরি দল 'ভারতীয় ন্যায়বিচার পার্টি' থেকে বিতারিত রেজ্জাকের কাছে কোনও অপশন ছিল না।

চমক কিন্তু এখানেই শেষ নয়। যে আরাবুলের সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক, তাঁকেই রেজ্জাক মোল্লার কেন্দ্রে নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। অর্থাৎ স্পষ্ট নির্দেশ, ভোটের নানা কর্মসূচি নিয়ে যা সিদ্ধান্ত তা নেবেন আরাবুলই।

এই ঘটনা আরাবুলের পক্ষেও যে সুখের তা নয়। দুদিন আগেও তার লোকজন রেজ্জাক মোল্লার কুশপুতুল পুড়িয়েছে। সিপিএমের হার্মাদ বলে গাল দিয়েছে। এখন নেত্রীর নির্দেশে সেসব ঢোক গিয়ে আরাবুলের প্রতিক্রিয়া, "দলের জন্য ভোটের প্রচারে যা প্রয়োজন সব করব।" এখন দেখার ভাঙড়ের মানুষ রেজ্জাক-আরাবুল যুগলবন্দিকে কীভাবে নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+