যে কোনও অফিসার যে কোনও সময় বিপদে পড়তে পারেন! বিস্ফোরক হুঁশিয়ারি ভারতী ঘোষের

রাজ্যে যে কোনও অফিসার যে কোনও সময় বিপদে পড়তে পারেন। শুধুমাত্র বর্তমান রাজ্য সরকারের জন্য। সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

রাজ্যে যে কোনও পুলিশ অফিসার যে কোনও সময় বিপদে পড়তে পারেন। শুধুমাত্র বর্তমান রাজ্য সরকারের জন্য। সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর প্রশ্ন, কেন একজন আইপিএস অফিসারকে পালিয়ে বেড়াতে হবে। প্রসঙ্গ একটা সময়ে ভারতী ঘোষও ছিলেন সরকারের খুব কাছের। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জঙ্গলমহলের মা বলে সম্বোধান করেছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে, দীর্ঘদিন তাঁকে পালিয়ে বেড়াতে হয়েছিল।

শীর্ষ আমলাদের সতর্ক করলেন ভারতী

শীর্ষ আমলাদের সতর্ক করলেন ভারতী

রাজীব কুমার প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন, এই এই আইপিএ কেন, সব আইএএস, আইপিএসদের নিয়ে ভাবতে হবে, তাঁরা কী ভাবে কাজ করছেন। প্রকাশিত খবর অনুযায়ী তাঁর আরও অভিযোগ, চাপ দিয়ে এইসব আধিকারিকদের অনৈতিক কাজে বাধ্য করানো হচ্ছে। একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আইপিএস ভারতী ঘোষকে ২০১৭-র ডিসেম্বরে চাকরি ছাড়তে হয়েছিল। পরবর্তী সময়ে শাসকদলের তাঁর দূরত্ব বাড়তে থাকে। প্রশাসনের তরফে তাঁর এবং তাঁর স্বামীর বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল।

'রাজীব কুমারের বর্তমান অবস্থার জন্য দায়ী মমতা'

'রাজীব কুমারের বর্তমান অবস্থার জন্য দায়ী মমতা'

রাজীব কুমারের বর্তমান অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন ভারতী ঘোষ। তাঁর প্রশ্ন, কেন একজন আইপিএস অফিসারকে পালিয়ে বেড়াতে হবে। তিমি মনে করছেন, এই সরকারের বিভিন্ন কাজের জন্যই যেকোন অফিসার যে কোনও সময় বিপদে পড়তে পারেন।

দিদিকে বলোতে রাজীব কুমারের খোঁজ

দিদিকে বলোতে রাজীব কুমারের খোঁজ

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এর আগে ভারতী ঘোষ বলেছিলেন, দিদিকে বলোতে ফোন করলেই রাজীব কুমারের খোঁজ পাওয়া যাবে। সিবিআই কর্তাদের কাছে ভারতী ঘোষের প্রস্তাব ছিল
দিদিকে বলোতে ফোন করুন তাঁরা। জিজ্ঞাসা করুন রাজীব কুমার কোথায় আছেন। তাহলে একসেকেন্ডের মধ্যেই জানা যাবে রাজীব কুমার কোথায় আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+