প্রয়াত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী
প্রয়াত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল। দীর্ঘ রোগভোগের পর আজ শুক্রবার ভোর ৬টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫২ বছর। বহুদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানা যাচ্ছে।

গত লোকসভা ভোটের সময়েও তাঁর স্ত্রী ভর্তি ছিলেন হাসপাতালে। সারাদিন সাংগঠনিক কাজ সামলে নিয়ম করে রাতে বীরভূম থেকে কলকাতায় আসতেন অনুব্রত। হাসপাতালে স্ত্রীকে দেখে আবার সকালে ফিরে যেতেন বীরভূমে। ওই সময়েই অনুব্রতবাবুর মা পুষ্পরানি মণ্ডলও প্রয়াত হন।
এদিন মৃত্যুর খবর পেয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পৌঁছেছেন রাজ্য স্তরের নেতারাও। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বোলপুরের বাড়িতে। তারপর সম্পন্ন হবে শেষকৃত্য।












Click it and Unblock the Notifications