২১-এর প্রস্তুতি শুরু ১৯-এই! বিধানসভায় ‘আগলদার’দের সজাগ থাকার বার্তা অনুব্রতর

১৯ থেকেই শুরু হয়ে গেল ২১-এর প্রস্তুতি। এখনই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন অনুব্রত। এবার মোদীর চৌকিদারের পাল্টা আগলদার হওয়ার বার্তা দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

১৯ থেকেই শুরু হয়ে গেল ২১-এর প্রস্তুতি। এখনই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন অনুব্রত। এবার মোদীর চৌকিদারের পাল্টা আগলদার হওয়ার বার্তা দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি ঘোষণা করেন, যেখানে তৃণমূল পিছিয়ে রয়েছে, এবার সেখানে আগলদার বসবে।

২১-এর প্রস্তুতিতে ‘আগলদার’দের সজাগ-বার্তা অনুব্রতর

বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, এখন থেকে জেলার প্রতিটি কেন্দ্রের আগলদার বসার কাজ শুরু হয়ে গিয়েছে। শনিবার প্রতিবাদ সভা থেকে তিনি বলেন, লোকসভায় অনুমান ব্যর্থ হলেও, বিধানসভায় তাঁর অনুমান অব্যর্থ হবে। তা না হলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন বলে আবারও ঘোষণা দেন।
লোকসভা নির্বাচনের আগে অনুব্রত বলেছিলেন, ৪২-এ ৪২ না হলে দল ছেড়ে দেব। রাজনীতি করবেন না। আবার বাবুল সুপ্রিয় আসানসোল থেকে জিতলেও দল ছেড়ে দেবেন বলে তিনি জানান। লোকসভা নির্বাচনের পর তিনি বলেন, রাজনীতিতে অনেক কিছু বলা হয়। তেমনই তিনি বলেছিলেন। সেই অনুব্রত মণ্ডল আবারও দল ও রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেন।
শনিবার মুরারইয়ে তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর হত্যার প্রতিবাদ সভায় অনুব্রত বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমে ১১টি আসন তৃণমূল জিততে না পারলে তিনি দল ও রাজনীতি উভয়ই ছেড়ে দেবেন। সেই সঙ্গে বর্ধমানের চারটি এবং মুর্শিদাবাদের তিনটি আসন জিততে না পারলেও একই শর্ত আরোপ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+