আজ রাজ্য বিধানসভায় পেশ হবে সিএএ বিরোধী প্রস্তাব

কেরল, রাজস্থান, পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গের পালা।

কেরল, রাজস্থান, পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গের পালা। আজই রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই খবর জানিয়েছিলেন তিনি। সব রাজনৈতিক দলকেই প্রস্তাব সমর্থন করার আবেদন জানিয়েছেন তিনি।

 বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব

বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব

আজই দুপুর ২টোয় রাজ্য বিধানসভার সিএএ বিরোধী প্রস্তাব পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সব রাজনৈতিক দলতেই এই প্রস্তাব সমর্থনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 আগেই তিন রাজ্যে পাস হয়েছে প্রস্তাব

আগেই তিন রাজ্যে পাস হয়েছে প্রস্তাব

এর আগে কেরল, পাঞ্জাব এবং রাজস্থানে সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। সবার প্রথমে কেরলে পাস হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। তারপরে পাঞ্জাব সরকার সিএএ বিরোধী প্রস্তাব পাস করায়। তার পরে কংগ্রেস শাসিত রাজস্থানে সিএএ বিরোধী প্রস্তাব পাস করানো হয়। ২৮ তারিখ রাজস্থানের জয়পুরে সিএএ বিরোধী মিছিল করার কথা রাহুল গান্ধীর।

সিএএ বিরোধিতায় মমতা

সিএএ বিরোধিতায় মমতা

প্রথম থেকেই সিএএ, এনআরসি এবং এনপিআরের বিরোধিতা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্যের একাধিক জায়গায় মিিছল করেছেন তিনি। উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের জেলা সর্বত্র সিএএ বিরোধী মিছিলে সামিল হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি সিএএ, এনআরসি এবং এনপিআরে ফিরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+