এনআরসি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ জলপাইগুড়িতে
এনআরসি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ জলপাইগুড়িতে
এনআরসি আতঙ্কে ফের মৃত্যু হয়েছে একজনের। এবার জলপাইগুড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির পাখাধরা গ্রামে একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাহাবুদ্দিন আহমেদ (৭২) নামে এক ব্যক্তির মৃতদেহ।

এই ব্যক্তি লোকসঙ্গীত শিল্পী। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের কার্ড আছে তার। তিনি পালাটিয়া ও মুর্শিয়া গান করতেন। তার বাড়ির লোকজনের দাবি এনআরসি হবেই বলে শোনার পর আতঙ্কে ছিলেন এই লোকসঙ্গীত শিল্পী। প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে বেড়ানোর পাশাপাশি নথি সংগ্রহ করার জন্য ব্যস্ত ছিলেন। এই কাগজ না পেয়ে এনআরসি আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।
এই রাজ্যে ডিটেনসন ক্যাম্প করা ও এনআরসি হবে না বলে বারেবারে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও আতঙ্ক কমেনি মানুষের। এর আগেও এই আতঙ্কে রাজ্যে বেশ কয়েকজন মারাও গিয়েছেন। সম্প্রতি বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে ২০২৪ সালের মধ্যে দেশ জুড়ে এনআরসি হবেই। তারপর ফের এই নিয়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications