অঞ্জু ঘোষ কি বাংলাদেশের নাগরিক! জবাবে কোন 'প্রমাণ' পেশ দিলীপ সহ বিজেপির

ভারতের রাজনীতিতে বাংলাদেশের নাগরিক? অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান ঘিরে বিরোধী শিবির এভাবেই সরগরম হয়েছে।

ভারতের রাজনীতিতে বাংলাদেশের নাগরিক? অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান ঘিরে বিরোধী শিবির এভাবেই সরগরম হয়েছে। পদ্মশিবিরের বিরুদ্ধে এভাবেই তোপ দাগতে শুরু করেছে ঘাসফুল শিবির। প্রশ্ন তোলা হচ্ছে ফিরদৌস, গাজি নূরকে বাংলাদেশী হিসাবে দেশে পাঠানো হলে, অঞ্জুকে কোন যুক্তিতে বিজেপি সাদরে গ্রহণ করল? এই যাবতীয় বিতর্কের জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

1

প্রসঙ্গত, বুধবার বিজেপিতে যোগ দেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। তারপর থেকেই তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বাংলাদেশের নামী অভিনেত্রী হিসাহে পরিচিত অঞ্জু ঘোষ কিভাবে বিজেপিতে যোগ দিতে পারেন, তা নিয়ে একাধিক সমালোচনার মুখে পড়তে হয় দিলীপ শিবিরকে। সেই সমালোচনারই জবাব দিলেন রাজ্যের বিজেপি সভাপতি।

দিলীপ ঘোষ এদিন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অঞ্জু ঘোষের বার্থ সার্টিফিকেট পোস্ট করেন। । তাতে কলকাতার ইস্ট অন্ড হাসপাতালের নাম উঠে আসছে। এই পোস্ট ঘিরে দীলিপ ঘোষ লেখেন, 'শ্রীমতি অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদানে বহু মানুষ চিন্তিত হয়ে পড়ছেন। তাদের সন্দেহ অঞ্জু ঘোষ ভারতের নাগরিক কি না? তার 'জন্ম প্রমাণ পত্র' ই তার নাগরিকত্বের প্রমাণ।'

অঞ্জু ঘোষ সম্পর্কে দিলীপ ঘোষ

অঞ্জু ঘোষ সম্পর্কে দিলীপ ঘোষ

প্রসঙ্গত, বুধবার বিজেপিতে যোগ দেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। তারপর থেকেই তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বাংলাদেশের নামী অভিনেত্রী হিসাহে পরিচিত অঞ্জু ঘোষ কিভাবে বিজেপিতে যোগ দিতে পারেন, তা নিয়ে একাধিক সমালোচনার মুখে পড়তে হয় দিলীপ শিবিরকে। সেই সমালোচনারই জবাব দিলেন রাজ্যের বিজেপি সভাপতি।

এদিন, দিলীপ ঘোষের পোস্ট ছাড়াওএক সাংবাদিক সম্মেলনে বিজেপির তরফে একাধিক দাবি করা হয়েছে। অঞ্জু ঘোষের আধার কার্ড থেকে প্যান কার্ডে উল্লিখিত যাবতীয় তথ্যও বিজেপির তরফে প্রকাশ করে তোপ দাগা হয় তৃণমূলের দিকে। বিজেপির জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন অঞ্জু ঘোষ একজন ভারতীয় নাগরিক। গোটা বিষয়টিতে বিজেপিকে কটাক্ষের জন্য যেন ক্ষমা চান কলকাতার পুরসভার মেয়র। কারণ অঞ্জু ঘোষের বার্থ সার্টিফিকেট কলকাতা পুরসভা থেকেই স্বীকৃত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+