গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে, নিমতা-কাণ্ডে টুইট অমিত শাহের

নিমতা-কাণ্ডে মুখ পুড়ল তৃণমূলের। মৃত্যু হল নিমতিতার আক্রান্ত বৃদ্ধার। কার্যত ভোটের মুখে বড় ধাক্কা। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলে সুবিচারের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ঘটনায় তৃণমূলকে আক্রমণ করে টুইট অমিত শাহের।

নিমতা-কাণ্ডে মুখ পুড়ল তৃণমূলের। মৃত্যু হল নিমতিতার আক্রান্ত বৃদ্ধার। কার্যত ভোটের মুখে বড় ধাক্কা। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলে সুবিচারের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ঘটনায় তৃণমূলকে আক্রমণ করে টুইট অমিত শাহের।

একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে আগামিদিনে হিংসামুক্ত সমাজ করার বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূল কখনই জড়িত ছিল না বলে দাবি শাসকদলের।

বিজেপি কর্মীর মাকে মারধরের অভিযোগ উঠেছিল

বিজেপি কর্মীর মাকে মারধরের অভিযোগ উঠেছিল

গত মাসখানেক আগে নিমতার এই ঘটনা সংবাদ শিরোনামে উঠে এসেছিল। বিজেপি করার অপরাধে কর্মী এবং তাঁর মাকে মারধর করার অভিযোগ উঠেছিল। এরপরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেই ছবি। যা দেখে অনেকেই গর্জে ওঠে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। গত ১ মার্চ ওই আক্রান্ত বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং। তার পরই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শুভা মজুমদার নামের ওই বৃদ্ধাকে। সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয়। দিন চারেক আগে বাড়িতে ফিরেছিলেন তিনি। এর পর রবিবার রাতে মৃত্যু হয় তাঁর।

চাপে তৃণমূল

চাপে তৃণমূল

এই ঘটনায় প্রথম থেকেই চাপে ছিল তৃণমূল। এই ঘটনার সঙ্গে জড়িত শাসকদলই, এমনটাই অভিযোগ ছিল। যদিও এই ঘটনার সঙ্গে কোনওভাবেই তৃণমূল জড়িত নয় বলে দাবি। তবে সামনেই দ্বিতীয় দফার নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বৃদ্ধার মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে মৃতের পরিবার। খবর পেয়ে আজ সকালে গোপালের বাড়িতে পৌঁছে যান উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং এই মৃত্যু বিচার দাবি করেন। জানা গেছে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আজ উত্তর দমদমে মিছিল বের করা হবে।

ঘটনার পরেই টুইট শাহের

ঘটনার পরেই টুইট শাহের

তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, 'এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, ''টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে। হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে।

হিংসামুক্ত সমাজ তৈরি হবে

হিংসামুক্ত সমাজ তৈরি হবে

দ্বিতীয় দফার ভোটের আগে এই ঘটনা রীতিমত চাপের শাসকদলের কাছে। যদিও তৃণমূলের দাবি, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। যদিও দ্বিতীয় দফার ভোটের আগে বিষয়টিকে ইস্যু করার চেষ্টা করলেন অমিত শাহ। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, হিংসামুক্ত সমাজ তৈরি হবে। এই বার্তার মধ্যেই স্পষ্ট ক্ষমতায় আসলে বাংলায় হিংসা থাকবে না।

অসুস্থতা থেকেই মৃত্যু

অসুস্থতা থেকেই মৃত্যু

এই প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি বলেন, যে কোনও মৃত্যুই দুঃখের। কিন্তু নিমতাকাণ্ডে সৌগতবাবুর অভিযোগ, অকারণে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। অসুস্থ থেকেই ওই বৃদ্ধা মারা গিয়েছেন বলে দাবি সৌগত রায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+