মুকুল-দিলীপদের এবার বিকল্প পথ দেখাবেন অমিত! মিশন ২০২১-এ জরুরি তলব

এতদিন তৃণমূল কংগ্রেস বা বিরোধী দল বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তুলে আসছিল, সেই একই অভিযোগ এবার মুকুল রায় তুললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবৎ এসেছিলেন কলকাতায়। তিনি তাঁর কলকাতা সফরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। প্রশ্ন তোলেন বিজেপির বিকল্প পন্থা নিয়ে। রাজ্য বিজেপির তাঁর কাছে সঠিক দিশা তুলে ধরতে সক্ষম হয়নি। আর তারপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিজেপির রাজ্য নেতৃত্বকে তলব বিশেষ তাৎপর্যপূর্ণ।

সংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনার লক্ষ্যে

সংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনার লক্ষ্যে

২০২১-এর লক্ষ্যে দলের সংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে বুধবার গুরুত্বপূর্ণ এই বৈঠক বসতে চলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাঁর বাসভবনে ডেকে পাঠিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়দের। এই বৈঠকে থাকবেন রাহুল সিনহা, সুব্রত চট্টোপাধ্যায়রাও। এই বৈঠক থেকেই রণনীতি তৈরি হতে পারে ২০২১-এর।

বাংলা জয়ের লক্ষ্যে প্রতিমাসে বৈঠক

বাংলা জয়ের লক্ষ্যে প্রতিমাসে বৈঠক

২০২১-এ বাংলা দখল বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্যে এবার থেকে প্রতি মাসে বঙ্গ ব্রিগেডকে নিয়ে বৈঠকে বসতে চাইচেন অমিত শাহ। পাথির চোখ বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে বাংলার ক্ষমতা থেকে উপড়ে ফেলা। তাই সাংগঠনিক অগ্রগতি জানতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে বৈঠক করবেন অমিত শাহ।

বঙ্গ বিজেপি নেতৃত্বের মতানৈক্য রুখতে

বঙ্গ বিজেপি নেতৃত্বের মতানৈক্য রুখতে

একইসঙ্গে আরও একটি তত্ত্ব উটে আসছে। লোকসভায় বঙ্গ বিজেপি যে অক্সিজেন পেয়েছে, তা যাতে নিজেদের মধ্যে কোন্দল আর বিরোধিতায় উভে না যায়, তার চেষ্টাতেই এই বৈঠক। অমিত শাহ চাইছঠেন ২০২১-এর আগে বাংলায় তাঁদের শীর্ষ নেতৃত্বকে এক জায়গায় রাখতে। যাতে নিজেদের মধ্যে ইগোর লড়াই তৈরি না হয়, তা নিশ্চিত করাও এই বৈঠকের উদ্দেশ্য।

মোহন ভাগবতের প্রশ্নের উত্তর খুঁজতে

মোহন ভাগবতের প্রশ্নের উত্তর খুঁজতে

সম্প্রতি মোহন ভাগবৎ এসে বলে গিয়েছেন, তৃণমূল বিরোধী হাওয়া ছাড়া বিজেপির পক্ষ আর কী কী করা হয়েছে, যার উপর ভিত্তি করে ২০২১-এ ক্ষমতায় আসতে পারে তারা। লোকসভায় ধাক্কা খাওয়ার পর কামব্যাকের লক্ষ্যে তৃণমূল একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়েছে, বিজেপি কী কর্মসূচি নিয়ে এগোচ্ছে, ৪০ শতাংশ ভোট রক্ষা করার বিকল্প পন্থা কী, তার জবাবদিহি করতে পারেনি বিজেপি। অমিত শাহের সঙ্গে বৈঠকে সেই আলোচনাও হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+