মমতার ব্রিগেডে শুধু একটাই নাম মোদী! প্রধানমন্ত্রিত্বের ৯ দাবিদারের জোটকে কটাক্ষ শাহের
বাংলায় ‘গণতন্ত্র বাঁচাও’-এর ডাকে প্রথম সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডের ইউনাইডেট ইন্ডিয়াকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
বাংলায় 'গণতন্ত্র বাঁচাও'-এর ডাকে প্রথম সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডের ইউনাইডেট ইন্ডিয়াকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার মালদহের সভা থেকেই তিনি একপ্রকার ২০১৯ লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন। এবং এই সভা থেকে নিশানা করলেন মহাজোটকে।

মোদীই ওঁদের ভীতির কারণ
অমিত শাহ বলেন, ব্রিগেডে যাঁরা হাজির হয়েছিলেন, তাঁরা কেউ ভারত মাতা কি জয় বলেননি। তাঁদের সবার মুখে শুধু একটাই নাম মোদী মোদী মোদী। বিরোধীরা চায় মোদী হটাও, আমরা চাই গরিবি হটাও, ভ্রষ্টাচার হটাও। আসলে মোদীই যে তাঁদের ভীতির কারণ, তা বুঝিয়ে দিয়েছেন ২৩ পার্টির জোট। তাঁরা সবাই একদিকে আর মোদীজি একা একদিকে। তাতেই ঘুম ছুটেছে বিরোধীদের।
|
বিরোধীদের ৯ জন প্রধানমন্ত্রিত্বের দাবিদার
তাঁর কথায়, ২০১৯-এর ভোট দেশের পক্ষে গুরুত্বপূর্ণ। এই ভোট একা মোদীর সঙ্গে বিরোধীদের লড়াই। যে ২৩ জন শীর্ষনেতা ব্রিগেডে বসেছিলেন, তাঁদের মধ্যে ৯ জন প্রধানমন্ত্রিত্বের দাবিদার রয়েছেন। আর আমাদের অর্থাৎ বিজেপি বা এনডিএর একজনই নেতা। তিনি নরেন্দ্র মোদী।

মোদীজি চান মজবুত সরকার
তিনি বলেন, মহাজোটের সমস্ত নেতা চায় মজবুর সরকার গড়তে। মোদীকে হটিয়ে সরকারে আসাই ওঁদের লক্ষ্য। মোদী বিরোধিতাই ওঁদের লক্ষ্য। আর মোদীজি চান মজবুত সরকার গড়তে। দেশে স্থায়ী সরকার, বলিষ্ঠ সরকার গড়তে বদ্ধপরিকর মোদী। পাকিস্তানকে মুতোর জবাব দেওয়ার মতো শক্তিশালী সরকার গড়তে পারেন একজনই, তিনি নরেন্দ্র মোদী।

শত জোটেও বিজেপিকে রোখা যাবে না
অমিত শাহ হুঙ্কার ছাড়েন, শত জোট গড়েও বিজেপিকে রুখতে পারবে না কেউ। এবার ভোট করাবে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই ভয় ভুলে সবাই আসুন ভোট দিতে। দেশকে মজবুত সরকার দিন। এবার জবাব দেওয়া হবে ইঞ্চিতে ইঞ্চিতে।

হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব
এদিন সব হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, সব হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানদের নাগরিকত্ব দেবে ভারত। বাংলাদেশ থেকে যেসব হিন্দু পশ্চিমবঙ্গে আসছে, তাণদেরও নাগরিকত্ব দেবে ভারত। তাঁর খোঁচা লোকসভায় সিটিজেনশিপ অ্যাক্টের বিরোধিতা করেছিল তৃণমূল। রাজ্যসভায় ওরা কী করে দেখতে চাই।

লোকসভার বাংলায় হাতিয়ার নেতাজি
এদিন বাংলার মন জিততে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও হাতিয়ার করেন অমিত শাহ। তিনি বলেন, সুভাষচন্দ্র বসুকে ভোলাতে চেয়েছে কংগ্রেস, মোদীজি সুভাষবাবুর নাম অমর অক্ষরে লিখে রাখার ব্যবস্থা করেছেন। সেই কারণেই আন্দামানের নাম বদলে সুভাষচন্দ্রের নামে হয়েছে। সুভাষ-স্বরাজ-শহিদ দ্বীপ হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
-
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?











Click it and Unblock the Notifications