লকডাউন অমান্য করেই স্কুল খুলল রাজ্যে, বই সংগ্রহের ভিড় অভিভাবকদের

করোনা সংক্রমণের কারণে ১০ জুন পর্যন্ত রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

করোনা সংক্রমণের কারণে ১০ জুন পর্যন্ত রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত মেনেই কাজ করছে গোটা রাজ্যের স্কুল কলেজ। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারল না দুর্গাপুরের একটি বেসরকাির স্কুল। লকডাউনের মাঝেই বই বিতরণ শুরু হল স্কুলে। লকডাউন অমান্য করেই বই নিয়ে স্কুলে ভিড় করেন অভিভাবকরা। শেষে পুলিসের হস্তক্ষেপে বন্ধ হয় বই বিতরণ।

লকডাউন অমান্য করেই স্কুল খুলল রাজ্যে

দুর্গাপুরের এ জোনের বেসরারি স্কুলে বই বিতরণ শুরু হয়েছিল মঙ্গলবার। বই নেওয়ার জন্য স্কুলে হুড়োহুড়ি শুরু হয়ে যায় অভিভাবকদের। কোনও রকম সামাজিক দূরত্বের নিয়ম উড়িয়েই তাঁরা হুড়োহুড়ি করে বই কিনছিলেন অভিভাবকরা। পুলিস ঘটনাস্থলে পৌঁছলে অভিভাবকরা জানান, নতুন বর্ষের বই দেওয়ার জন্য টোকেন দেওয়া শুরু করে স্কুল। খোলা হয় স্কুলের কাউন্টারও। সেখান থেকে টোকেন সংগ্রহ করা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। পরে পুলিসের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয় বই বিতরণ।

স্কুল কর্তৃপক্ষের দাবি, বই বিতরণ করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কারণ বই না পেয়ে সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারা। যদিএ দুর্গাপুরের মহকুমা শাসকের দাবি স্কুল অনুমতি না নিয়েই বই বিতরণ করছিল। কেন হঠাৎ করে এই নির্দেশিকা দেওয়া হল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+