আমাজনে কমিউনিস্ট ম্যানিফেস্টোর অর্ডার, পেলেন ভগবত গীতা! শোরগোল সোশ্যাল মিডিয়ায়
আমাজনে অর্ডার দিয়েছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টোর। আর পেয়েছেন ভগবত গীতা। শনিবার বাড়ি ফিরে অবাক কলকাতার বাসিন্দা সুতীর্থ দাস। এই ঘটনাই ঘটিয়েছে আমাজন।
আমাজনে অর্ডার দিয়েছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টোর। আর পেয়েছেন ভগবত গীতা। শনিবার বাড়ি ফিরে অবাক কলকাতার বাসিন্দা সুতীর্থ দাস। এই ঘটনাই ঘটিয়েছে আমাজন।

বুধবার বই-এর অর্ডার
বুধবার কমিউনিস্ট ম্যানিফেস্টোর অর্ডার দিয়েছিলেন সুতীর্থ দাস। সঙ্গে সঙ্গে তিনি বই নিয়ে কনফার্মেশনও পেয়েছিলেন। সঙ্গে আমাজন জানিয়েছিলেন বই দেওয়ার সম্ভাব্য দিনের কথা।

শনিবার বই সরবরাহ করে আমাজন
শনিবার আমাজনের তরফ থেকে বই সরবরাহ করা হয়। কিন্তু বাড়ি ফিরে অবাক সুতীর্থ দাস। তিনি দেখেন, তাঁকে পাঠানো হয়েছে ভগবত গীতা।

আমাজন থেকে প্যাকেজ বাতিলের আবেদন
যদিও সুতীর্থ দাস জানিয়েছেন, আমাজনের তরফে এক মহিলা তাঁকে ফোন করে প্যাকেজ বাতিলের আবেদন করেছেন। তাঁকে জানানো হয়েছে, ভুল বই পাঠানো হয়েছে তাঁকে। কিন্তু সেই সময় অফিসে থাকায় তা তিনি করতে পারেননি।
সোশ্যাল মিডিয়ায় শোরগোল
তবে এনিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। অনেকে প্রাপককে ঠাট্টাও করেছেন।












Click it and Unblock the Notifications