দিল্লির ঘটনার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে এআইডিএসও, ছাত্র ধর্মঘটের ডাক
দিল্লির ঘটনার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে এআইডিএসও, ছাত্র ধর্মঘটের ডাক
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদের আঁচ কলকাতার রাজপথে। এসইউসিআইয়ের ছাত্র সংগঠন এআইডিএসও-র পক্ষ থেকে এদিন বিক্ষোভ সংগঠিত হয় কলকাতার রাজপথে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হয়।

সেখানে বিক্ষোভ দেখান ডিএসও-র সদস্যরা। সেখান থেকে মিছিল করে কলেজস্ট্রিট মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধও করেন তারা। এদিনের কর্মসূচি থেকে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ওই ন্যক্কারজনক ঘটনার তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। বিজেপি এবং আরএসএস-এর মদতে গেরুয়া শিবির দিল্লির পড়ুয়াদের ওপর আক্রমণ শানিয়েছে বলে অভিযোগ তোলেন তারা।
এই ঘটনার প্রতিবাদে এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে এবং এনআরসির বিরুদ্ধে আগামীতে দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও।












Click it and Unblock the Notifications