Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'কোথাও যেন আমরা অনাথের মতো আছি,' কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক দেব

'কোথাও যেন আমরা অনাথের মতো আছি,' কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক দেব

ভয়াবহ পরিস্থিতি দেশজুড়ে। প্রত্যেকদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছে। দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের ছবিটা এক। পরিস্থিতি খারাপ হচ্ছে বাংলাতেও। গত ২৪ ঘন্টায় প্রায় ১৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ভোট বাংলায় এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আর তা রুখতে একাধিকবার বাংলায় ভোটের দফা কমানোর আবেদন করা হয়। কিন্তু শেষপর্যন্ত ভোটের দফা কমায়নি কমিশন। যা নিয়ে হাইকোর্টের তোপের মুখে পড়তে হচ্ছে কমিশনকে। এবার কমিশনের ভূমিকা নিয়ে মুখ খুললেন দেব।

 ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন অভিনেতা-সাংসদ

ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন অভিনেতা-সাংসদ

কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথম দিন থেকে বিজেপির হয়ে কমিশন কথা বলছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের অনেকেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু সেভাবে দেবকে কিছু বলতে শোনা যায়নি। সাউথ সিটি স্কুলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন ঘাটালের তৃণমূল সাংসদ। ক্ষমতায় আসার জন্য কমিশনকে 'ব্যবহার' করা হচ্ছে বলে দাবি করলেন তিনি।

অনাথের মতো আছি

অনাথের মতো আছি

ভোট দিয়ে বেরিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন দেব। সেখানে তিনি বলেন, "কোথাও যেন আমরা অনাথের মতো আছি। না ঠিকমতো অক্সিজেন পাওয়া যাচ্ছে না কিছু। তাই চাইব সরকার তাড়াতাড়ি আসুক এবং বাংলার মানুষের লক্ষ্য রাখুক। এ বলছে আমার না ও বলছে আমার না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দিদির আসা উচিত। এখন কাউকে আগলে রাখতে হবে।"এরপরই কমিশনের নিরপেক্ষতা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায় তাঁর মুখে! কার্যত কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ দেবের।

চাঞ্চল্যকর অভিযোগ দেবের।

চাঞ্চল্যকর অভিযোগ দেবের।

অভিনেতা তথা ঘাটালের সাংসদ বলেন্‌, "গোটা ভারতবর্ষের মানুষ দেখছে ক্ষমতায় আসার জন্য কীভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। বাংলায় নির্বাচনের কারণে কোভিড মারাত্মকভাবে ছড়িয়েছে। অক্সিজেন, বেড পাওয়া যাচ্ছে না। (নির্বাচন না থাকলে) এতদিনে তো নাহলে ইন্ডোর স্টেডিয়ামগুলো হাসপাতাল হয়ে যাওয়া উচিত ছিল," বলেন তৃণমূলের এই তারকা সাংসদ।

কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত

কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আবহেই চলতি মাসের শুরু থেকে গোটা দেশে একটানা বেড়ে চলেছে করোনা গ্রাফ। এদিকে গত ২৪ ঘণ্টাতেও গোটা দেশে করোনার কবলে পড়েছেন সাড়ে তিন লক্ষের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এবার এই বিপর্যয়ের জন্য সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলল মাদ্রাজ হাইকোর্ট। এমনকী দেশের করোনার পরিস্থিতির অবনতির জন্য নির্বাচনের কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত বলেও এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। অন্যদিকে করোনা রুখতে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ২ রা ভোট গণনা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিতে দেখা যায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে।

হাইকোর্টের তোপের মুখে কমিশনও

হাইকোর্টের তোপের মুখে কমিশনও

কলকাতা হাইকোর্টের তোপের মুখেও পড়তে হয় নির্বাচন কমিশনকে। কলকাতা হাইকোর্ট তাঁদের পর্যবেক্ষণে জানায়, করোনার বাড়বাড়ন্তের জন্যে দায়ী নির্বাচন কমিশন। ওরা শুধু অর্ডার পাস করেছে। প্রয়োজনে স্বতঃপ্রণোদিত ভাবে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে বলে হুঁশিয়ারি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+