ভোটের মুখে রাজীব-শুভেন্দুকে বড় 'পদ' দিলীপের! তালিকাতে আরও কারা?
প্রকাশিত হয়ে গিয়েছে ভোটের নির্ঘন্ট! লড়াই আরও জোরদার। আর লড়াইয়ের নামে শুভেন্দু-রাজীবকে বড় সিদ্ধান্ত বঙ্গ বিজেপির! ভোটের মুখে রাজীব, শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দিতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারনেই ভোটের মুখে বড়সড় সিদ্ধা
প্রকাশিত হয়ে গিয়েছে ভোটের নির্ঘন্ট! লড়াই আরও জোরদার। আর লড়াইয়ের নামে শুভেন্দু-রাজীবকে বড় সিদ্ধান্ত বঙ্গ বিজেপির! ভোটের মুখে রাজীব, শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দিতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারনেই ভোটের মুখে বড়সড় সিদ্ধান্ত দিলীপ ঘোষদের!

রাজ্য কমিটিতে শুভেন্দু-রাজীব!
একেবারে ভোটের মুখে বিজেপির রাজ্য কমিটিতে এবার জায়গা পেতে চলেছে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্য কমিটিতে আসতে চলেছেন বৈশালী ডালমিয়াও। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশালী ডালমিয়াকে আনা হচ্ছে রাজ্য কমিটিতে। যদিও প্রাক্তন তিন তৃণমূল বিধায়কই বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছিলেন । এবার তাদের বিজেপির রাজ্য কমিটিতেও নেওয়া হচ্ছে ।

নব্য বিজেপিতে মন জয় করতে চাইছে বিজেপি
ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে কার্যত বিজেপির হয়ে প্রচার করছেন তাঁরা। ইতিমধ্যে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু, রাজীবরা। বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে তাঁদের আরও বিশেষভাবে গুরুত্ব দিতে চায় বঙ্গ বিজেপি। আর সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাজীব, শুভেন্দু, বৈশালী ছাড়াও, রাজ্য কমিটিতে যাওয়া পাচ্ছেন প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, সুনীল সিং । তাঁরা প্রত্যেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ।

বিধানসভায় টিকিট পাওয়ার জোর সম্ভাবনা
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজেপির রাজ্য কমিটিতে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন বিধায়ক ও সাংসদদের বিজেপির রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। সবকিছু ভেবেই তাঁদের নেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন শুভেন্দু থেকে সুনীল সিং সবাই। আর তার আগে রাজ্য বিজেপিতে তৃণমূল আসা বিধায়কদের গুরুত্ব বাড়ালেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, রাজনৈতিকমহলের একাংশের মতে, নির্বাচনে নব্য বিজেপি কর্মীদের দলে গুরুত্ব বাড়িয়ে বিধানসভা ভোটের বৈতরণি পার করতে চাইছে বিজেপি।

দলবদলের উপহার পেয়েছেন শুভেন্দু!
অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর দলবদলের পরেই পুরস্কার পেয়েছেন তিনি। জুট কমিশনের বড় পদ পেয়েছেন শুভেন্দু অধিকারী। যা ক্যাবিনেট মন্ত্রীর সমান। পেয়েছেন বিশেষ নিরাপত্তাও। এবার ভোটের মুখে রাজ্য কমিটিতে নিজের যাওয়া করে নিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিকমহলের মতে, মুকুলে নয়, বরং বাংলায় ভোট বৈতরনী পার হতে শুভেন্দুকেই বিজেপি বিশেষ ভরসা করছে বলে মনে করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications