'যদি আপনারা চান আমি থাকব না...', হুইল চেয়ারে বসেই বললেন মমতা
ভোটের বাকি আর মাত্র কয়েকটা দিন! পায়ে চোট নিয়েই হুইল চেয়ারে বসে ভোট প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ নেত্রী। কয়েক হাজার নেতা এবং বহিরাগত নিয়ে বাংলা দখল করতে চায়
বাংলায় ভোটের বাদ্যি! হাতে আর বেশি সময় নেই। পায়ে চোট নিয়ে এবং হুইল চেয়ারে বসেই ব্যাক টু ব্যাক সভা করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বুধবারও বেশ কয়েকটি নির্বাচনী জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতার। সেই মতো সকালে গোপীবল্লভপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী। আর সেখান থেকে একেবারে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, ওরা ১০০ জন নেতা এবং কয়েক হাজার গুন্ডা বাংলা দখল করতে আসছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা
এদিন সুন্দরী জঙ্গলমহলের মানুষের সামনে তাঁর সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, সারা দেশে যখন হতাশার চিহ্ন আমি কিন্তু ঝাড়গ্রামর জন্য যতটা পেরেছি ততটা করেছি। মমতা বলেন, এখানে এত উন্নয়ন হয়েছে যে ঝাড়গ্রামকে মানুষ এখন জঙ্গলসুন্দরী বলে। তাঁর উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে মমতা বলেন, মাহাতদের জন্য কুর্মি বোর্ড তৈরি করা হয়েছে। বিরসা মুণ্ডা, রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিয়েছি। সবাইকে সম্মান দিয়েছি আমরা। এরপরেই মমতা বলেন, যদি চান আমি থাকি, তাহলে খগেন মাহাতোকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। আর যদি আপনারা চান আমি থাকব না। নিশ্চয়ই আপনারা আপনাদের মতো ভোট দিতে পারেন। এটা আমার মা-ভাই-বোনদের উপর ছেড়ে দেব।

বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
সভা মঞ্চ থেকেই এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি কিছু জানে না। কী জানবে কোনওদিন বাংলায় ছিল? লোকসভা নির্বাচনে জিতে কিছু করেছে আপনাদের জন্য? ২ বছর আগে যে জিতল, জেতার পর কিছু করেছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। পাশাপাশি এও বলেন, ১ হাজার নেতা নিয়ে এসেছে বাইরে থেকে। আর হাজার হাজার বহিরাগত গুন্ডা। ওরা চায় ঝাড়গ্রাম দখল করতে। ওরা চায় পুরুলিয়া দখল করতে। ওরা চায় গোয়ালতোড় দখল করতে। কিন্তু পরে ওরাই আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে!

এটা কিন্তু দিল্লির সরকার নয়
মমতা বলেন, "যদি আপনারা চান আমি থাকি, তাহলে তৃণমূলকে ভোট দিন। এটা কিন্তু দিল্লির সরকার নয়, এটা বাংলার সরকার গড়ার ভোট। দিল্লির নেতারা জানে ঝাড়গ্রামের হাতির তাণ্ডব? বাঘের উপদ্রব? জানে না। আমরা জানি। আদিবাসীদের জমির অধিকার দিয়েছি আমরা। বিজেপি বাংলার কিছু জানে না, কোনওদিন বাংলায় ছিল? লোকসভায় জিতে কিছু করেছিল বিজেপি? গত দুবছরে বিজেপি কিছুই করেনি। কোনও হাসপাতাল, স্কুল-কলেজ কিছুই করেনি। আপনাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। এবার আপনারাও বিজেপিকে শূন্য করে দিন।" তিনি যোগ করেন, "ওরা ভাবে মানুষ বোকা। বিজেপি আপনাদের টাকাই আপনাদের দেয়। টাকা দিলেও বিজেপিকে ভোট দেবেন না", জনসভা থেকে এমনটাই মন্তব্য ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়

মোদীকে আক্রমণ!
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। বলেন, নির্বাচনের সময় মাইক লাগিয়ে বড় বড় কথা বলে। দুটো বাংলায় বলে, কেমন আছেন? তারপরেই মিথ্যে বলতে শুরু করেন। তাঁর বাড়িতে বসে খাবে। লোক দেখাবে। যে মা-বোনেরা রান্না করছে তাঁদের খবরটা খায় না। খায় কিন্তু ফাইভ স্টার হোটেলের খবরটা। শুধু সাজিয়ে রেখে দেয়। এটা তফসিলিদের অপমান। বিজেপি নেতারা কখনও কখনও আসেন। ফাইভ স্টার হোটেল থেকে খাবার নিয়ে আসেন। একটা তফশিলি ঘরকে বলে তোমার ঘরটা ভাড়া দেবে। ৫ হাজার টাকা দেয়।












Click it and Unblock the Notifications