সৌজন্যের রাজনীতি! গুরুতর আহত মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএমে তথাগত রায় সহ বিজেপি নেতৃত্ব

সকাল থেকে উত্তেজনা নন্দীগ্রামে। দফায় দফায় বিজেপি এবং তৃণমূল সংঘর্ষের ঘটনা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে। বুধবার নন্দীগ্রামের বারুলিয়ার ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।

সকাল থেকে উত্তেজনা নন্দীগ্রামে। দফায় দফায় বিজেপি এবং তৃণমূল সংঘর্ষের ঘটনা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে। বুধবার নন্দীগ্রামের বারুলিয়ার ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।

এরপর থেকেই রাজ্যে ভোটের মাঝে রাজনৈতিক পারদ চড়তে থাকে। পালটা বিরোধীদের দাবি, সহানুভুতি নেওয়ার চেষ্টা করছেন নেত্রী মমতা। রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বাঙ্গুর হাসপাতালে ভর্তি হলে তারপর থেকেই আসে রাজনৈতিক প্রতিক্রিয়া। অভিযোগ পালটা অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। এই অবস্থায় কিছুটা সৌজন্যের রাজনীতি দেখল বাংলা

মমতাকে দেখতে বিজেপি নেতৃত্ব

মমতাকে দেখতে বিজেপি নেতৃত্ব

রাজনৈতিকভাবে আদর্শ আলাদা। ঘটনার পর থেকে রাজনৈতিক মন্তব্য করা হয়েছে। কিন্তু কোথাও একটা সৌজন্য রাজনীতিতে থাকা প্রয়োজন। আর সেদিকে তাকিয়েই সকালে গুরুতর আহত অবস্থায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেন বিজেপি নেতৃত্ব। তথাগত রায়, শমীক ভট্টাচার্য ইতিমধ্যে হাসপাতালে পৌঁছে গিয়েছেন। তথাগত রায় জানান, আমরা নেত্রীকে দেখতে এসেছিলাম। কিন্তু ডাক্তাররা ঢুকতে নিষেধ করেছেন। তবে মানবিকতার খাতিরেই এসেছিলাম। এর মধ্যে আর কিছু নেই। তবে তাঁদের সঙ্গে অরুপ বিশ্বাসের দেখা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। এছাড়াও আরও বেশ কয়েকজন বিজেপি নেতা গিয়েছেন। কিন্তু তাঁরা ভিতরে ঢোকেননি বলে জানা যাচ্ছে।

গো ব্যাক স্লোগান

গো ব্যাক স্লোগান

বিজেপি নেতারা হাসপাতালে ঢোকার সময় তাঁদের লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে তথাগত রায় জানান, এটি মোটেই রুচিহীন পরিচয় নয়। এই বিষয়ে কর্মীদের শান্ত করা উচিত বলে মনে করেন বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, বুধবার রাজ্যপাল ধনকড় মুখ্যমন্ত্রী দেখতে আসার সময় তাঁকেও লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

সকালেই হাসপাতালে পৌঁছন অভিষেক

সকালেই হাসপাতালে পৌঁছন অভিষেক

বুধবার গভীর রাতে বাড়ি যান অভিষেক। বৃহস্পতিবার ফের সকালে চলে এসেছেন তিনি। হাসপাতালে এসেছেন তিনি। কথা বলছেন ডাক্তারদের সঙ্গে। এছাড়াও রয়েছেন অন্যান্য তৃণমূলের প্রথম সারির নেতারা।

অভিষেকের টুইট

অভিষেকের টুইট

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটে জানান, বিজেপি নিজেকে প্রস্তুত রাখুক ২ রা মে বাংলার মানুষের শক্তি দেখার জন্য। কার্যত ডায়মন্ডহারবারের সাংসদ এদিন হুঁশিয়ারির সুরেই তুঙ্গে রাখেন পারদ। এদিকে বাংলার কোণে কোণে তখন তৃণমূল সমর্থকরা বিক্ষোভে নেমেছেন। বহু জায়গায় রেল লাইনে অবরোধের খবর আসে। রাস্তাতেও বসে অনেকেই বিক্ষোভ দেখান।

দিলীপের জবাব

দিলীপের জবাব

'এখন উনি যেটা করছেন সেটা নাটক। আমাদেরও কত কর্মীর লেগেছে। আমাদেরও চোট লেগেছে। আমরা নাটক করিনি। আমরা ট্রিটমেন্ট করেছি। আর তারপর তার যোগ্য জবাব দিয়েছি। আজকে জবাব দেওয়ারও ক্ষমতা নেই। এটা পুরনো অভ্যাস ওঁর। পিএইচডি করেছেন নাটকে।' এদিন সাংবাদিকদের মুখথোমুখি হয়ে এই প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+