Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আবারও কেন্দ্রের পুরস্কার রাজ্যকে

আবার পুরস্কৃত পশ্চিমবঙ্গ। এবার পুরস্কার সদ্যোজাত শিশুমৃত্যুর হার কমানোর জন্য কেন্দ্রের তরফে পুরস্কার। গত বছরের পর এবার স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের

আবার পুরস্কৃত পশ্চিমবঙ্গ। এবার পুরস্কার সদ্যোজাত শিশুমৃত্যুর হার কমানোর জন্য কেন্দ্রের তরফে পুরস্কার। গত বছরের পর এবার স্বাস্থ্য মন্ত্রকের স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।

রাজ্যের সাফল্য নিয়ে রবিবার ট্যুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত রাজ্য সরকারের সাফল্য তুলে ধরতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনকে। এবার অভিষেকের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আবারও কেন্দ্রের পুরস্কার রাজ্যকে

ট্যুইটে অভিষেক বলেছেন, ২০১৬-র পর এবছরও সদ্যোজাত শিশুমৃত্যুর হার কমাতে পেরেছে রাজ্য সরকার। ২০১১ সালে রাজ্যে প্রতি হাজারজন এক বছরের কম শিশুর মধ্যে মৃত্যুর হার ছিল ৩২। সেখানে ডিসেম্বর, ২০১৬-র রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এই মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ২৬ -এ।

বিশেষজ্ঞদের মতে এই সময়ের মধ্যে এই হার কমানো মুখের কথা নয়। রাজ্য জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে বিপুল আয়োজন ও পরিকাঠামোর উন্নয়ন না হলে এই কাজ করা সম্ভব হতো না। তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে জম্মু ও কাশ্মীর।

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আবারও কেন্দ্রের পুরস্কার রাজ্যকে

রাজ্যে পালাবদলের পর থেকেই সদ্যোজাত শিশুমৃত্যুর হার কমানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মুখ্যমন্ত্রী। যে সব জেলায় শিশুমৃত্যুর হার ঊর্ধ্বমুখী, সেই জেলার প্রশাসনিক বৈঠকে এব্য়াপারে প্রকাশ্যে জবাব তলব করছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নিজে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+