তছনছ হয়ে যাওয়া দিঘাকে ফের সাজিয়ে তুলতে খড়গপুর আইআইটি ও সমুদ্র বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে রাজ্য
ঝড়ের তান্ডবে ধ্বংসস্তপে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। ভয়ঙ্কর অবস্থা মন্দারমনিরও। আর এই অবস্থায় গত কয়েকদিন আগে আকাশপথে দিঘা সহ মেদিনীপুরের বিস্তির্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্
ঝড়ের তান্ডবে ধ্বংসস্তপে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। ভয়ঙ্কর অবস্থা মন্দারমনিরও। আর এই অবস্থায় গত কয়েকদিন আগে আকাশপথে দিঘা সহ মেদিনীপুরের বিস্তির্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আকাশপথেই ঘুরে দেখেন এলাকা।

এরপর নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। চারপাশ দিয়ে জল ভর্তি রয়েছে। তবে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা রাখেন মুখ্যমন্ত্রীর।
দ্রুত দিঘা, মন্দারমনিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সেচ দফতর শুরু করে একাধিক দফতর।
এই অবস্থায় আজ মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা ঘুরে দেখতে যান সেচ দফতরের সচিব। সমুদ্রে গার্ডওয়াল কতটা দেওয়া যায়, কী ভাবে বোল্ডার ভেঙে বেরিয়ে গেল, সব দিক দেখে তিনি একটি রিপোর্ট তৈরি করবেন।
আগামি দিনে সমুদ্রতটের সৌন্দর্য্য ফিরিয়ে আনতে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্যে রাজ্য সরকার সাহায্য নিতে চলেছে একাধিক বিশেষজ্ঞ সংস্থার। সেই কারণেই দফতরের প্রধান সচিব গোটা অবস্থা দেখতে যান সরেজমিনে।
উল্লেখ্য, প্রাথমিক হিসেব অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে নোনা জল ঢুকে যাওয়ায় ২৬১ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৬টি বাঁধ। ১৯৫২ কিমি রাস্তা ভেঙে গিয়েছে। মাছের ক্ষতি হয়েছে ৫০০ কোটির টাকা। বিদ্যুৎ দফতরে ক্ষতির হয়েছে ৬১৫ কোটি টাকা। প্রায় ৫০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার পরিমাণ ১০০ কোটি টাকা। ২৫ হাজারের বেশি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্কুল ও অঙ্গনওয়ারি মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৪০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই সরকার খড়গপুর আই আই টি ও সমুদ্র বিশেষজ্ঞদের সাথে কথা বলতে শুরু করেছে। তাদের পরিকল্পনা নিয়েই যাবতীয় কাজ করা হবে। উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, ''দিঘাকে নতুন চেহারায় ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর।
এই এলাকায় যে ভাবে বছরভর পর্যটকরা ছুটে আসেন তাতে দিঘার এই হতশ্রী চেহারা কিছুতেই দেখা যাচ্ছে না। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যত দ্রুত সম্ভব কাজ শুরু করবে। অখিল আরও বলেন, ''বন্যার তোড়ে দিঘার পাশাপাশি গোটা জেলার যে ক্ষতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী।
'দুয়ারে ত্রাণ' প্রকল্পের পাশাপাশি কৃষি এবং মৎস্যচাষে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা কতটা পূরণ করা যায় সে বিষয়েও মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা করছেন।'' অখিলের মতে, '' দিঘায় আসার পর সমুদ্রসৈকতের ক্ষয়ক্ষতি নিজেই ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী। বলা প্রয়োজন, ঝড় চলাকালীন একের পর এক পাহাড় প্রমাণ ডেউ আছড়ে পড়েছে। আর তাতে ব্যাপক ক্ষতি হয়েছে গার্ড ওয়ালের।
যেখানে মানুষ বসে সমুদ্র উপভোগ করে সব ভেগে গিয়েছে। জলোচ্ছ্বাসের কারণে যে সব বাঁধগুলি দুর্বল হয়েছে পড়েছে, তাতে সেচ দফতরের আশঙ্কা দ্রুত মেরামত না হলে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে নতুন করে প্লাবনের সম্ভাবনা রয়েছে।
তাই বৃহস্পতিবার বিকেলে দিঘাতেই সেচ দফতরের কর্তাদের নিয়ে বৈঠকে বসছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। সূত্রের খবর, বৈঠকেই বাঁধগুলো মেরামত নিয়ে সিদ্ধান্ত হবে। দিঘার মূল যে রাস্তা, সেটি ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ত দফতর তা পুনরায় তৈরির কাজ শুরু করে দিয়েছে। ভেঙ্গে গিয়েছে শঙ্করপুরের রাস্তাও।
মন্দারমণিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা সারানোর কাজ শুরু হয়েছে। একমাসের মধ্যে দিঘাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে একযোগ কাজ করছে পূর্ত, সেচ, বিপর্যয় মোকাবিলা, পর্যটন, মৎস্য দফতর। এই সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় করে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications