ইডি হানায় প্রথমবার মুখ খুললেন অভিষেক, দিল্লির জল্লাদদের সামনে মাথা নত নয়

আই প্যাকের দপ্তর ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের পর এতদিন চুপ ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে নদিয়ার তাহেরপুরের সভামঞ্চ থেকে সরাসরি আক্রমণ শানালেন বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে। অভিযোগ, ভোটের আগে বিশেষভাবে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সমীক্ষায় তৃণমূলকে সহায়তা করায় নিশানায় পড়েছে আই প্যাক।

অভিষেকের প্রশ্ন, "গরিব মানুষকে সাহায্য করছে বলে কি রেড হবে? অ্যাপ বানিয়ে সাধারণ মানুষকে সুবিধা দিচ্ছে বলে ইডি নামবে?" তাঁর দাবি, নির্বাচন কমিশন ভোটাধিকার কেড়ে নিচ্ছে আর ইডি-সিবিআই বিরোধীর কণ্ঠরোধে লেগে পড়েছে।

"তোমাদের সব আছে এজেন্সি, বাহিনী, মিডিয়া। আমাদের শুধু মানুষ আছে," বুক চাপড়ে বলেন অভিষেক।অভিষেক অভিযোগ তোলেন ইডি তাঁকে, স্ত্রীকে, সন্তানকে, এমনকি বাবা মাকেও ছাড়েনি। "আমরা অন্য ধাতুতে তৈরি। আমাদের মেরুদণ্ড নট ফর সেল। দিল্লির জল্লাদের সামনে মাথা নত করব না" গর্জন তার।

গত বছর একই মঞ্চে মোদীর অর্ধসমাপ্ত সভার প্রসঙ্গও তুললেন অভিষেক। দাবি করলেন বিজেপি লোক আনতে সংগ্রাম করেছে, তাঁর সভায় মানুষ নিজে থেকেই এসেছে।
"এ মাঠে চোখ যেদিকে যায় মানুষ আর মানুষ। আরও হাজার জন রাস্তা থেকে ঢুকতে পারছে না," বললেন তিনি। নদিয়াকে 'আগামী দিনে তৃণমূলময়' হওয়ার ভবিষ্যদ্বাণীও করলেন।

সভামঞ্চে হাজির তিন জন 'ভুতুড়ে ভোটার'। যাঁদের এসআইআর প্রক্রিয়ায় মৃত হিসেবে দেখানো হয়েছে। অভিষেকের দাবি এমন ঘটনা ১০০টিরও বেশি। "নিজের বাড়ি, পরিবার, পরিচয় সব আছে কিন্তু ইসির চোখে মৃত! এ কোন গণতন্ত্র?" প্রশ্ন তৃণমূল নেতার।

নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে জাতীয় দলের ক্রিকেটার, টলিউড অভিনেতা সবাইকে এসআইআর নোটিস পাঠিয়ে কমিশন যে 'স্বচ্ছতা'র গল্প বলছে তাতে কটাক্ষও রাখলেন না তিনি।

তার শেষ বার্তা 'যদি বদল চাই, চতুর্থ বার সরকার চাই', সভা শেষের আগে ১৭টি আসনে ১৭টিতেই জয়ের ডাক নদিয়াবাসীকে। অভিষেকের সাফ বার্তা বিজেপির 'ভুয়ো নাগরিকত্বের চমক' আর মানুষকে বিভ্রান্ত করবে না। এ বার সিদ্ধান্ত জনগণের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+