টালা ব্রিজ বন্ধের জেরে যাত্রী দুর্ভোগ এড়াতে এবার পথে নামছে নতুন ১০০ মিনি বাস
টালা ব্রিজ বন্ধের জেরে শহরজুড়ে ঘুর পথে চলছে একাধিক যানবাহন। আর যার জেরে ভোগান্তি চরমে উঠেছে নিত্যযাত্রীদের। এবার যাত্রী দুর্ভোগ দূর করতে নতুন পরিকল্পনা নিতে চলেছে রাজ্য পরিবহন দফতর।

চলতি সপ্তাহের শুক্রবার থেকেই উত্তর কলকাতায় আরও শতাধিক মিনি-বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন বিভাগ। রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বুধবার সংবাদমাধ্যমে বলেন, 'উত্তর কলকাতায় যান-চলাচল স্বাভাবিক রাখতে আমরা নভেম্বর মাস থেকেই ডানলপ থেকে আরও প্রায় নতুন ১০০টি মিনিবাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’
টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ দলের অশনিসংকেত মেলার পরই ২৫শে সেপ্টেম্বর থেকে টালা ব্রিজে সমস্তরকম বাস ও মিনিবাস চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে রাজ্য পরিবহন বিভাগ। আর এর জেরে উত্তর চব্বিশ-পরগনা থেকে কলকাতার অন্যতম এই প্রবেশদ্বারটি অবরুদ্ধ হয়ে পড়ে নিত্যযাত্রীদের জন্য।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও বলেন, ’২৪ আসন বিশিষ্ট এই মিনিবাস গুলিকে বর্তমানে তিনটে রুটে ভাগ করে চালানো হবে। যার ফলে সহজেই এবার মধ্য কলকাতার সঙ্গে উত্তর কলকাতার যোগাযোগ স্থাপন সম্ভব হবে।’ যদিও তিনটি রুটের ভাড়া একই থাকছে বলেও জানান তিনি।
অন্যদিকে তীব্র যানজট থেকে যাত্রীদের রেহাই দিতে উত্তর কলকাতার সিঁথির মোড় থেকে শ্যামবাজার-বাটা এবং চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার-বাটা পর্যন্ত দুটি নতুন রুটে গত ৩রা অক্টোবর থেকেই নতুন অটো পরিষেবা চালু করেছে করেছে রাজ্য পরিবহন দফতর। সূত্রের খবর, ইতোমধ্যেই যাত্রীদের সহায়তার জন্য কলকাতা মেট্রো ১০ টি বাড়তি ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আর জি কার মেডিকেল কলেজ থেকে ডানলপ পর্যন্ত আরও ২০ টি নতুন রুটে অটো চলাচল শুরু হতে চলেছে বলেও জানা যাচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications