বাড়ির সামনে বোমাবাজির জের, এবার অর্জুন সিংয়ের Z ক্যাটাগরির নিরাপত্তা

বাড়ির সামনে বোমাবাজির জের, এবার অর্জুন সিংয়ের Z ক্যাটাগরির নিরাপত্তা

তৃণমূলের শুরুর কয়েক বছর আগে থেকেই ভাটপাড়া আর অর্জুন সিং সমার্থক৷ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় থাকত তৃণমূল বিধায়ক অর্জুনের। পরে ২০১৯ এর আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছেন অর্জুন সিং৷ তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে এখন মাঝে মধ্যে আক্রান্ত হন অর্জুন সিং৷ আর অভিযোগের আঙুল তোলেন তৃণমূলের দিকে৷ ২০১৯ থেকেই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান অর্জুন৷ এবার কেন্দ্রের তরফে অর্জুন সিংকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল৷

বাড়ির সামনে বোমাবাজির জের, এবার অর্জুন সিংয়ের Z ক্যাটাগরির নিরাপত্তা

কয়েকদিন আগেই অর্জুন সিংয়ের বাড়ির সামনে তিনটি বোমা বিস্ফোরন ঘটানো হয়। যদিও সে সময় বোমার আঘাতে কেউ আহত হননি কিন্তু বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া৷ এরপর এই বিস্ফোরণের NIA তদন্ত শুরু হয়। তারপরও গত মঙ্গলবার আবারও একটি বোমা ছোঁড়া হয় অর্জুনের বাড়ির কাছেই একটি জায়গাতে। বিজেপি সাংসদের দাবি তাঁকে এবং তাঁর দেহরক্ষীদের উদ্দেশ্যেই এই বোমা ছোঁড়া হয়েছিল৷ যদিও দ্বিতীয়বার ভাটপাড়ার মজদুর ভবনে বোমাটি বিস্ফোরণ হয়৷ এরপরই পুরো এলাকা জুড়ে দুষ্কৃতি তান্ডব শুরু হয়। অর্জুনের পক্ষে ও তার বিরোধী গোষ্ঠীর লোকদের অনেকেই হাতে অস্ত্র নিয়ে মাঝ রাত পর্যন্ত পুরো ভাটপাড়া দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ৷

শেষ কয়েকদিনের ঘটবার জন্য অর্জুন সিং রাজ্য পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন৷ যা পুরোপুরি অস্বীকার করে শাসক দলের নেতার বলছেন ভাটপাড়ার অশান্তির মূলে অর্জুন৷ প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও অর্জুন এবং ঘনিষ্টধের উপর একাধিকবার হামলা হয়েছে৷ একুশের বিধানসভা নির্বাচনের আগেই অর্জুন সিং ঘনিষ্ট তৃণমূল থেকে বিজেপিতে আসা মনীশ শুক্লকে দিনে দুপুরে টিটাগড় থানার সামনে গুলি করে খুন করে দুষ্কৃতিরা। তখনও অর্জুন বলেছিলেন দুষ্কৃতিরা আসলে তাঁকে লক্ষ্য করে আক্রমণের ছক কষেছিলেন৷ অল্পের জন্য বেঁচে যান তিনি৷

বারবার ভাটপাড়া উত্তপ্ত হওয়া এবং অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজীর ঘটনার পরই তার নিরাপত্তা ওয়াই থেকে বাড়িয়ে Z ক্যাটাগরিতে নিয়ে এল কেন্দ্র৷ এবার থেকে অর্জুন সিং-এর সঙ্গে অন্ততপক্ষে চার জন পিএসও (পার্সোনাল সিকিওরিটি অফিসার ) পাইলট কার এবং টেল কার মিলিয়ে মোট তিনটি গাড়ি থাকবে৷ যেখানে কম্যান্ডো মিলিয়ে ২০ থেকে ২২ জন নিরাপত্তারক্ষী থাকার সম্ভাবনা রয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+