Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমুদ্র ফের কাড়ল প্রাণ, বকখালির পর দিঘায় মৃত কলকাতার পর্যটক

বকখালির সমুদ্রে নিরাপত্তার বালাই না থাকলেও দিঘার সমুদ্রে যথেষ্ট নিরাপত্তা ছিল। তা সত্ত্বেও কী করে দুর্ঘটনা ঘটে গেল?

ফের সমুদ্র কাড়ল প্রাণ। বকথালির পর দিঘা। দিঘার সমুদ্রে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত পর্যটকের নাম সুপ্রতীম চক্রবর্তী। তাঁর বাড়ি কলকাতার হরিদেবপুরে।

একদিন আগেই বকখালির সমুদ্রে ডুবে প্রাণ গিয়েছে বাবা-মেয়ে ও তাঁদের এক পারিবারিক বন্ধুর। তারপরই ফের দিঘার সমুদ্রে দুর্ঘটনা। বারবার প্রশ্ন উঠে পড়ছে সমুদ্রের নিরাপত্তা নিয়ে। তবে বকখালির সমুদ্রে নিরাপত্তার বালাই না থাকলেও দিঘার সমুদ্রে যথেষ্ট নিরাপত্তা ছিল। তা সত্ত্বেও কী করে ঘটে গেল দুর্ঘটনা?

সমুদ্র ফের কাড়ল প্রাণ

টানা তিনদিন ছুটি। সেই ছুটির আনন্দ নিতে সমুদ্র সৈকতগুলিতে উপচে পড়েছে ভিড়। পর্যটকে থিক থিক করছে দিঘা। মন্দারমণি, বকখালির মতো সমুদ্র সৈকতগুলিতেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। সকাল থেকে রাত সমুদ্র স্নান চলছেই। সুপ্রতীমবাবু প্রায়ই ছুটি কাটাতে পরিবার নিয়ে যান দিঘায়। এবারও তার অন্যথা হয়নি।

আর এবারই দিঘার সমুদ্রে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। রবিবার রাত ন'টা নাগাদ ওল্ড দিঘায় স্নান করতে নেমেছিলেন সুপ্রতীমবাবু। হঠাৎই জোয়ারের বড় ঢেউ তা্ঁকে টেনে নিয়ে যায়। নুলিয়ারা প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। দিঘা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে এই দুর্ঘটনা ঘটে গেল, তা তদন্ত করে দেখা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+