৪ পুরসভার পর এবার লক্ষ্য 'বদল'! অর্জুনের হাত ধরে গোটা পঞ্চায়েত গেল বিজেপির দখলে

পুরসভার হাতবদল পর্বের মধ্যেই শুরু হয়ে গেল পঞ্চায়েতের হাতবদল পর্বও।

পুরসভার হাতবদল পর্বের মধ্যেই শুরু হয়ে গেল পঞ্চায়েতের হাতবদল পর্বও। তৃণমূলের দখলে থাকা ব্যারাকপুরের ১ নম্বর কাউগাছি ১ নম্বর পঞ্চায়েতের সব সদস্যই যোগ দিয়েছেন বিজেপিতে। প্রসঙ্গত এই পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান-সহ ২৪ জনের সবাই ছিলেন তৃণমূলের। এদিন সকালে কাউগাছি পঞ্চায়েত অফিসে অর্জুন সিং-এর সামনে পঞ্চায়েত সদস্যদের সবাই দলবদল করেন।

৪ পুরসভার পর এবার লক্ষ্য বদল! অর্জুনের হাত ধরে গোটা পঞ্চায়েত গেল বিজেপির দখলে

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের সময় কিংবা তার পরবর্তী সময়ে তৃণমূলের পক্ষে দলবদল পর্ব হয়েছে। তখন বলা হয়েছিল মমতার উন্নয়নে বিশ্বাস রেখেই এই দলবদল। এবার লোকসভা নির্বাচনের পর বিজেপি হাওয়ায় কেউ বিজেপিতে যোগ দিচ্ছেন মোদীয় উন্নয়নে বিশ্বাস রেখে, কেউ বা যোগ দিচ্ছেন মমতার নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রতি বিশ্বাস হারিয়ে। যেমনটি হল শনিবার সকালে। অর্জুন সিং-এর সামনে ব্যারাকপুরের ১ নম্বর কাউগাছি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান-সহ সব সদস্যই বিজেপিতে যোগ দেন। পঞ্চায়েত প্রধান চৈতালী কর্মকারের ভাষায়, সরকারের প্রতি ভরসা হারিয়ে এই দলবদল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে এক পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার প্রধান-সহ সবাই সবাই যোগ দেওয়ায় পুরো পঞ্চায়েত গেল বিজেপির দখলে।

ভাটপাড়া, কাঁচড়াপাড়া, নৈহাটি, হালিসহরের অধিকাংশ কাউন্সিলর বিজেপি যোগ দিয়েছেন। যদিও তাকে আমল না দিয়ে ইতিমধ্যেই নৈহাটিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার। বিজেপির ভাষায় সবে তো হল শুরু। জেলার আর কোন পুরসভা কিংবা পঞ্চায়েত ভবিষ্যতে বিজেপির দখলে আসে এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+