২০ দিন পর খুলল কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতু, যোগাযোগ স্থাপন হল নদিয়া-হুগলির

২০ দিন বন্ধ থাকার পর খুলে গেল কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতু। তবে এখনই এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হচ্ছে না। বিশেষজ্ঞরা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নদিয়া, ৫ জানুয়ারি: ২০ দিন বন্ধ থাকার পর খুলে গেল কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতু। তবে এখনই এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হচ্ছে না। বিশেষজ্ঞরা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র ছোট গাড়ি চালাচল করবে এখন। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা এখনও কিছুদিন এই সেতু পর্যবেক্ষণে রাখবেন। তারপরই অনুমতি দেবেন ভারী যানবাহন চলাচলের।

গত ১৬ ডিসেম্বর কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুর গর্ডার বসে বিপত্তির ঘটনা সামনে আসে। গঙ্গার উপর ঝুলতে থাকে এই সেতু। বন্ধ হয়ে যায় সমস্ত রকম যান চলাচাল। তারপরই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু হয়। প্রথমে কীভাবে এই সেতুর মেরামতি হবে, তা নিয়ে বিশেষজ্ঞরাও ধন্দে পড়ে যান। পরে সেই সমস্যা দূর করে কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররা।
মাত্র ২৬ বছরের পুরনো এই সেতু।

২০ দিন পর খুলল কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতু, যোগাযোগ স্থাপন হল নদিয়া-হুগলির

১৯৮৯ সালের ৬ অক্টোবর ঈশ্বর গুপ্ত সেতুর উদ্বোধন হয়। ইঞ্জিনিয়াররা মনে করছেন, প্রথম থেকেই গলদ ছিল এই সেতুতে। সেই কারণেই মাত্র ২৬ বছরেই এই হাল হল। আগেও এই ব্রিজে সমস্যা দেখা দিয়েছিল। এদিন ব্রিজ খুলে গেলেও বাস বা অন্যান্য ভারী যানবাহনগুলির কোনও সুরাহা হচ্ছে না।

তাদের ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। ঈশ্বর গুপ্ত সেতু থেকে বালির নিবেদিতা সেতু বা নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর দূরত্ব ৪০ থেকে ৪৫ কিলোমিটার। তবে ছোট গাড়ি চলাচল করায় অন্তত হুগলির সঙ্গে নদিয়ার যোগাযোগ পুনরায় স্থাপিত হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+