বাংলার বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ, সাহায্যের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর চৌধুরী

বাংলার বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ, সাহায্যের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর

ঘূর্ণিঝড় আম্ফানের বিপর্যয় আন্দাজ করে ওঠা যায়নি। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে বাংলার একের পর এক গ্রাম ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। এমনটাই মন্তব্য করেছেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। ক্ষতিগ্রস্ত ২ রাজ্যকে সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

 বাংলার বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ

বাংলার বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ

করোনা, পরিযায়ী শ্রমিকের সঙ্গে আম্ফানের আক্রমণ। বিষয়টিকে বাংলার বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তিনি বলেন প্রকৃতির নিষ্ঠুরতা দেখে তিনি বিষণ্ণ। তিনি বলেন, বহু মানুষের খুব ক্ষতি হয়ে গেল। তিনি আরও বলেন বাংলাকে ত্রিফলা আক্রমণ থেকে বের হতে হবে।

নতুন করে সংগ্রাম, লড়াইয়ের মুহুর্ত

নতুন করে সংগ্রাম, লড়াইয়ের মুহুর্ত

বাংলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যে তাকে নতুন করে সংগ্রাম, লড়াইয়ের মুহুর্ত বলে বর্ণনা করেছেন অধীর চৌধুরী। বাংলাকে রক্ষা করতে, রাজনীতির ঊর্ধে উঠে মানুষের জন্য লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। অধীর বলেছেন, বিপর্যয়ের সময়ের থেকে বিপর্যয় পরবর্তী সময়টা আরও ভয়ঙ্কর।

প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

আম্ফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। দুই রাজ্য সরকারকে কেন্দ্রীয় রাজকোষ থেকে পর্যাপ্ত সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

 ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা

অধীর চৌধুরী আম্ফানের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। বিশেষ করে যে পরিবারগুলি তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের কথা উল্লেখ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+