Adhir Chowdhury: খোকাবাবুর জন্য বন্ড নিয়েছেন দিদি! বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান অধীর
Adhir Chowdhury: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন বহরমপুরে একথা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত শনিবার সকালে হাজারদুয়ারি পরিদর্শনে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে নিয়ে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী ওইকথা বলেন।
অধীর চৌধুরী বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের ভরসা, বিশ্বাস অর্জন করেছেন। তাই আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মুখ করে নির্বাচন হোক। তিনি এই মানুষকে আগে ভোট দিতে লাইনে দাঁড়াবেন বলে জানিয়েছেন। রাজনীতির ময়দানেও সাধারণ মানুষ তাঁকে ভরসা করবেন বলেও মনে করেন অধীর চৌধুরী।

বাংলায় মৃত ব্যক্তির নামে স্বাস্থ্য সাথী থেকে টাকা উঠে যাচ্ছে। মৃত ব্যক্তির নামে ১০০ দিনের কাজ, এগুলো খুব সাধারণ ঘটনার মধ্যে পড়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এগুলো নিয়ে বাংলার মানুষ খন আর আশ্চর্য হয় না বলে মন্তব্য করেছেন তিনি।
চোরকে ধরা হোক। তৃণমূলের নেতাদের চোর তার জন্য সিবিআই কিংবা এদিকে-ওদিক যাওয়ার দরকার নেই। মানুষ সেটা দেখতে পাচ্ছে। যেখানে যেখানে চোর ধরা পড়ছে, সেই চোরদের রকেট গতিতে আর্থিক সুবিধা রহস্য কী, এলাকার সমস্ত মানুষ জানে। তিনি আরও বলেন, দিদি মোদীর মধ্যে নিজস্ব খেলা হবে। কে কার কত বিরোধিতা করছে সেটা দেখানো হবে। কিন্তু খোকাবাবুর কিছু হবে না। খোকাবাবুর জন্য দিদি বন্ড নিয়ে রেখেছেন, বহরমপুরে বলেছেন অধীর চৌধুরী।
তামিলনাড়ুতে কুড়ি লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার ইডির আধিকারিক। এব্যাপারে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন, সারা ভারতবর্ষ জুড়ে একটি বড় ধান্দা হচ্ছে, কোনও এক বড় শিল্পপতিকে অফিসার ফোন করবে এবং চিঠি পাঠাবে। ভীত-সন্ত্রস্ত হয়ে এই অফিসারও বিজেপির কাছে যাবে। বিজেপি নেতা বলবে দেখি কী করা যায়। তিনি বলেন, এটা এখন একটা নতুন ধান্দা চলছে বাংলাতেও চলছে। ইডি-সিবিআই-কে জুজু দেখিয়ে নোট কামানো চলছে।
তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের হয়ে ব্যাট ধরে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, যদি তাঁকে বহিষ্কার করা হয়, তাহলে পার্লামেন্টের ইতিহাসে কলঙ্ক তৈরি হবে। একজন মেম্বারকে পছন্দ হচ্ছে না তাই তাকে গায়ের জোরে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা ঐতিহাসিক কলঙ্ক হবে ভারতবর্ষে পার্লামেন্টারি ব্যবস্থায়। তিনি বলেন, তাঁকে কেউ গিফট দিলে তিনিও তাকে গিফট দেন।












Click it and Unblock the Notifications