এবার দেখছি ট্র্যাকিং মেশিন বসাতে হবে, মুুকুলের ফেরা নিয়ে অধীরের অনুৎসাহ বাড়াচ্ছে জল্পনা

এবার দেখছি ট্র্যাকিং মেশিন বসাতে হবে, মুুকুলের ফেরা নিয়ে অধীরের অনুৎসাহ বাড়াচ্ছে জল্পনা

মুকুলের তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে অধীর চৌধুরী অবশ্য তাতে তেমন গুরুত্ব দিলেন না। তিনি বলেছেন এবার দেখছি ট্র্যাকিং মেশিন বসাতে হবে। কে কখন কোথায় যোগ দিচ্ছে সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। বেশ নিরুত্তাপই শুনিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে। অধীরের এই অবস্থানে আবার নতুন জল্পনা শুরু হয়েছে

তৃণমূলে এলেন মুকুল

তৃণমূলে এলেন মুকুল

বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি টেনে শেষে তৃণমূলেই ফিরলেন মুকুল। ওল্ড ইজ গোল্ড বলে মুকুল এবং তাঁর পুত্র শুভ্রাংশু রায়কে কাছে টেনে নিয়েছেন মমতাও। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল।তারপরেই বাংলার জমিতে ১৮টি আসনে জয়লাভ করে বিজেপি। একুশের ভোটে মেলে চরম ধাক্কা। মুকুল কিন্তু এই বিধানসভা ভোটে একপ্রকার নিষ্ক্রিয় হয়েই ছিলেন বিজেপিতে। অতি বেশি সক্রিয় হতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে।

 অধীরের প্রতিক্রিয়া

অধীরের প্রতিক্রিয়া

মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে তেমন আগ্রাসী প্রতিক্রিয়া দিতে দেখা গেল না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। তিনি কেবল বলেছেন এবার ট্র্যাকিং মেশিন বসাতে হবে। কে কখন কোথায় কোন দলে বসছেন তা বোঝা যাচ্ছে না। তবে মুকুলের এই তৃণমূলে ফেরা নিয়ে কংগ্রেসের তেমন কিছু ভাবার নেই বলে মনে করছেন অধীর চৌধুরী। প্রসঙ্গত উল্লেখ্য অধীরের এই নিরুত্তাপ প্রতিক্রিয়ায় ২০১৪-র লোকসভা ভোটের সমীকরণ লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভবানীপুরে উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থীও দিতে চাইছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি।

২০২৪-র লক্ষ্যে এগোচ্ছে কংগ্রেস

২০২৪-র লক্ষ্যে এগোচ্ছে কংগ্রেস

রাজনৈতিক মহলের মতে ২০২৪-র লোকসভা ভোটের সমীকরণ সাজাতে শুরু করে দিয়েছে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউপিএ-র চেয়ারপার্সন করা হতে পারে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পরিকল্পনা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয়েছে। এবং তারপরেই মুকুলের প্রত্যাবর্তন সেই জল্পনা কয়েক গুণ বাড়িয়ে িদয়েছে। তৃণমূলে যোগ দিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় নেত্রী বলে আখ্যা দিয়েছেন মুকুল।

 রাজ্যের বাইরে সংগঠন বিস্তার

রাজ্যের বাইরে সংগঠন বিস্তার

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, এবার যে রাজ্যে যাব সেই রাজ্য জয় করার টার্গেট নিয়েই নামব। বিরোধী দলের ভূমিকায় থাকার জন্য অন্যরাজ্যে তৃণমূল কংগ্রেস যাবে না। অভিষেকের এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+