মমতাকে মাত দিতে তৈরি অধীর! ‘গড়’ উদ্ধারে কোন কৌশল প্রয়োগ আসন্ন পঞ্চায়েতে

অধীর চৌধুরী পঞ্চায়েতকে পাখির চোখ করে নির্দিষ্ট পরিকল্পনা কষে এগোতে চাইছেন তিনি। তিনি টার্গেট করছেন বিক্ষুব্ধ তৃণমূলীদের।

তৃণমূলকে পাল্টা দেওয়ার কৌশল তৈরি করে ফেলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আর বসে না থেকে এবার তৃণমূলের অস্ত্রেই তৃণমূলীদের কাত করতে সিদ্ধহস্ত অধীর শিবির। ইতিমধ্যেই তিনি ছক কষে ফেলেছেন। কীভাবে তিনি ফের গড় উদ্ধার করবেন, তা নিয়েও নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তাঁর।

মমতাকে মাত দিতে তৈরি অধীর! ‘গড়’ উদ্ধারে কোন কৌশল প্রয়োগ আসন্ন পঞ্চায়েতে

আপাতত হাইকম্যান্ডের অনুমোদন পেয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেইমতোই পঞ্চায়েত ভোটে একলা লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। তাঁর প্রথম লক্ষ্য প্রতি আসনে কংগ্রেসের প্রার্থী দেওয়া। তারপর তৃণমূলের কায়দায় তৃণমূলকে উচিত শিক্ষা দিতে চান তিনি।

নিজের গড়েই এখন একলা তিনি। কিন্তু অধীর নিজে মনে করেন, তিনি একলা নন। সবাই তাঁর সঙ্গে রয়েছেন। পঞ্চায়েত ভোটের পরই বোঝা যাবে সব। তারপর অধীর চৌধুরী পঞ্চায়েতকে পাখির চোখ করে নির্দিষ্ট পরিকল্পনা কষে এগোতে চাইছেন তিনি। তিনি টার্গেট করছেন বিক্ষুব্ধ তৃণমূলীদের। কংগ্রেস কর্মীদের সুসংহত করার পাশাপাশি, তিনি বিক্ষুব্ধ তৃণমূলীদের যেনতেন প্রকারে দলে টানতে চাইছেন।

এখন তৃণমূলের তিনটি ভাগ। আদি, নব্য আর তৎকাল তৃণমূল। তিন তৃণমূলের মধ্যেই এখন সংঘাত চরমে। জায়গা বিশেষে তিন অংশের মধ্যেই ক্ষোভ দানা বেঁধেছে। সেই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছেন অধীর। বিক্ষুব্ধ তৃণমূলীদের কাজ লাগিয়েই কিস্তিমাত করাই তাঁর উদ্দেশ্য। সেজন্য নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে তাঁর।

প্রদেশ কংগ্রেসের বৈঠকে তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেছেন। বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন কমিটি সদস্যদের। বিধায়কদেরও দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন। পরামর্শ দিয়েছেন, গোষ্ঠীকোন্দল দূরে সরিয়ে দলের ঐতিহ্যকে সামনে তুলে ধরতে। নিজেরা বিবাদে না জড়িয়ে অন্যের বিবাদকে কাজে লাগাতে বদ্ধপরিকর হতে। তিনি শাসকদলের বিরুদ্ধে একতার চিত্র দেখতে চান।

তিনি মনে করেন, পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দেওয়ার পিছনে অন্তরায় শাসকদলের সন্ত্রাস। কেননা, মারধর করে প্রার্থীপদ প্রত্যাহারে বাধ্য করা হবে শাসকদলের পক্ষে। নির্বাচন কমিশন আদৌ নিরপেক্ষতা বজায় রেখে ভোট করাতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এমতাবস্থায় অধীর চাইছেন, পঞ্চায়েত রাজ সম্মেলনে রাহুল গান্ধীকে এনে কংগ্রেস নেতা-কর্মীদের চাঙ্গা করতে। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। তার আগে জেলায় জেলায় সম্মেলনে নেতাদের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন। তবে পঞ্চায়েত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে আবদুল মান্নানের অনুপস্থিতিতে প্রশ্নে কংগ্রেসের একতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+