তৃণমূলে বেশিদিন টিকতে পারবেন না, দীনেশ ত্রিবেদী আসতে চাইলে তার জন্য কংগ্রেসের দরজা খোলা : অধীর চৌধুর
কলকাতা, ১ মে : দীনেশ ত্রিবেশী অত্যন্ত ভদ্র একটি মানুষ। তাঁর মতো মানুষ তৃণমূলে বেশিদিন টিকতে পারবেন না। তাই এবার তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদীকে পরোক্ষভাবে দলে আমন্ত্রণ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।
অধীরবাবু বলেন, "দীনেশবাবুর মতো লোক তৃণমূলে বেশিদিন টিকতে পারবেন না। উনি যদি তৃণমূল ছেয়ে কংগ্রেস আসতে চান তাহলে কংগ্রেসের দরজা ওর জন্য সবসময়ই খোলা রয়েছে।"

অধীরবাবুর এই পরোক্ষ আমন্ত্রণে কংগ্রেসের নতুন খেলার ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক দলগুলির একাংশ। তাদের মতে কংগ্রেসের আশা নির্বাচনে উল্লেখযোগ্য ভাল ফল করবে কংগ্রেস। আর সেই কারণেই দীনেশ বাবুকে আমন্ত্রণ জানিয়ে তৃণমূলের ঘর ভাঙার খেলার সূচনা করতে চাইছে কংগ্রেস।
চতুর্থ দফার হালিশহরে সাড়ে তিন বছরের শিশুর উপর হামলায় যেভাবে নিগৃহীত শিশু আর তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দীনেশ ত্রীবেদী তাতে বেশ খানিকটা অস্বস্তিতে পরে দল। শুধু তাই নয়, এর আগে সারদা কাণ্ডে, নারদা কাণ্ডে একাধিকবার নিজের মতামত ব্যক্ত করে দলকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছেন দীনেশবাবু। রেলমন্ত্রী থাকাকালীনই দলের সঙ্গে হাল্কা দুরত্ব তৈরি হতে শুরু করে দীনেশবাবুর। সেই দুরত্ব কখনও কমেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েছে।
আর সেই কারণেই সফট টার্গেট হিসাবে দীনেশ বাবুকেই কংগ্রেস প্রথম বেছে নিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications