‘বেটার লেট দ্যান নেভার”, মমতাকে সমর্থন-বার্তা অধীরের, সঙ্গী বামেদের বিশ্বাসই হচ্ছে না

‘বেটার লেট দ্যান নেভার’। মমতার প্রস্তাবকে এভাবেই স্বাগত জানালেন বঙ্গ রাজনীতিতে তাঁর বিরোধী মুখ বলে পরিচিত অধীর চৌধুরী। মমতার প্রশংসা করে তিনি বলেন, ভালো প্রস্তাব।

'বেটার লেট দ্যান নেভার'। মমতার প্রস্তাবকে এভাবেই স্বাগত জানালেন বঙ্গ রাজনীতিতে তাঁর বিরোধী মুখ বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী। মমতার প্রশংসা করে তিনি বলেন, খুব ভালো প্রস্তাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও আগে নেওয়া উচিত ছিল এই সিদ্ধান্ত। তাদের পক্ষ থেকে আগেই এই দাবি জানানো হয়েছিল।

সিএএ বিরোধী প্রস্তাব পাস প্রসঙ্গে

সিএএ বিরোধী প্রস্তাব পাস প্রসঙ্গে

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কেরল ও পঞ্জাবের মতো সিএএ বিরোধী প্রস্তাব পাস করার সিদ্ধান্ত নিয়েছেন বিধানসভায়। শীঘ্রই নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাস করবে। তিনি বলেন, আমরা আগেই এই প্রস্তাব এনেছিলাম। কিন্তু তখন তা বিল ছিল। নাগরিকত্ব সংশোধন বিল আইনে রূপান্তরিত হওয়ার পর তাঁরা ফের এই প্রস্তাব পাস করাবেন।

মমতার সিদ্ধান্তকেই সমর্থন অধীরের

মমতার সিদ্ধান্তকেই সমর্থন অধীরের

মমতার এই সিদ্ধান্তকেই সমর্থন জানান অধীর চৌধুরী। লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনতে সমর্থনই করব। দেরিতে হলেও তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বেটার বেট দ্যান নেভার।

অধীর ও বামেদের সুর আলাদা

অধীর ও বামেদের সুর আলাদা

অধীর মমতাকে প্রশংসায় ভরিয়ে দিলেও বামেরা অবশ্য এখনও অবিশ্বাস আবর্তে আবদ্ধ রয়েছেন। তাঁরা মনে করছেন, না আঁচালে মমতাকে বিশ্বাস নেই। সিএএ নিয়ে মমতাকে খোঁচা দিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, মমতার কথায় ভরসা রাখা যাচ্ছে না। তাঁরা বলেন, মানুষকে ভুল বোঝানোর কথায় মেতে উঠেছেন উনি। উনি সকালে এক বলেন, আর বিকেলে পাল্টে দেন। তাই আগে দেখি উনি কী করেন।

দিল্লি কংগ্রেসের সঙ্গে এক সুর

দিল্লি কংগ্রেসের সঙ্গে এক সুর

মমতার সিএএ প্রতিবাদ নিয়ে বাম ও কংগ্রেস দু-ভাগ হয়ে গিয়েছে। কংগ্রেস মমতাকে চটাতে চাইছে না। বিরোধী বৈঠকে যোগ না দেওয়া সত্ত্বেও রাহুল-সোনিয়া মমতাকে নিশানা করেননি। একটি কথাও বলেননি তাঁর বিরুদ্ধে। অধীর এখন লোকসভায় কংগ্রেস দলনেতা। তাই দিল্লির সুরে সুর মেলাচ্ছেন। মমতার বিরোধিতা না করে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+